নায়াগ্রা জলপ্রপাত বুঝি, সেন্ট মার্টিন দ্্বীপ, শ্রাবণের রাত
পৃথিবীর যত বিস্ময়বোধক চিহ্ন
আমার আমিত্বকে সাড়া দিতে পারেনা, আলোড়িত করেনা
যে আমার শূন্য থেকে এখনো অবধি আত্মচিৎকার করে বলে
নিঘর্ুম রাত জেগে অশ্রুপাতে ভালোবাসার নিমগ্নতাকে বোঝায়
তোমার ভালোবাসতে না পারলে তিলে -তিলে মরে যাব !
পৃথিবীতে এরচে বড় উপঢেীকন আর নেই।
দুরন্ত কিশোরের ঘুড়ি উড়ানো,জারুল বন, স্বর্ণচাপা
রাজসিক বন বৈচিত্রময় রবি থেকে বৃহস্পতি
হাজার মেঘেও জমে ভালোবাসার ভাল উচ্ছাস ?
ভালোবাসা বৈশাখী ঝড় ডাল ভেঙ্গে কী কাঠ গোলাপ হবে!
কাঞ্চনজঙ্ঘা, সেন্টমার্টিন আমাকে আলোড়িত করেনা।
তোমার মত তিলে তিলে গড়া একটি নারীর জন্য মৃতু্য চায়না।
উপঢৌকন নিয়েছি নান্দনিকতার স্বর্গ।
পাহাড়পুর, সহজপুর কোথাও আমার বসতি নেই?
হৃদয়ে রেখেছি শুধু তোমার জায়গা দাবী
ভালোবাসা বুঝি..........................
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৬ রাত ১২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




