কতো শ্রাবণ চলে গেছে আমার জীবন থেকে
নিঃসঙ্গ আজ একাকী আমি,
প্রতিবছর বর্ষব্যপী পরম উপহার এই শ্রাবণ!
কখনো পেয়েছি অশ্রুবিন্দুতে চোখের শ্রাবণ।
শ্রাবণে ভেসে গেছে দুপুর তৃষ্ণার্ত হয়েছি আমি
শ্রাবণ সুধায় চলে গেছে পরিপুষ্ট ছাদের শরীর।
ভিজিয়ে ভিজিয়ে শ্রাবণ করেছি জয়................
আনন্দের অবগহনে একটি দুপুর শ্রাবণে গেছে কেটে।
সমৃদ্ধি অতীত কবে আসবে আবার
ঘণ ঘাসফুল পাতা বাহারে সবুজ প্রকৃতি
চোখ কে করেছি বিলাসী।
একটি শ্রাবণের অপেক্ষায় আছি
মাধুর্য্যের সবটুকু অভিজ্ঞতা জীবনে হবে সঞ্জয়;
শ্রাবণের বাতাসে উড্ডয়ীন সবুজ ভালোসা
বিমুগ্ধ বিষ্ময়ে জেগে উঠবে,
আনন্দ, আবেগে আবার ফিরে পাব একটি শ্রাবণ।
প্রতি বছর বর্ষব্যাপী পরম উপহার শ্রাবণ
পেয়ে যাব অপেক্ষা পর্ব শেষ হলে ।
একটি শ্রাবণের দুপুর আমার শরীরে কেঁপে
ওঠে অনুকুল পাওয়া অনন্য শ্রাবণ
প্রকৃতির উপহার পরম পাওয়া।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




