শুধু তোমার জন্য প্রিয় অপেক্ষায়
শ্রাবণে ভিজেছিল দু'চোখ !
বুক জুড়ে নেই দীর্ঘশ্বাস
জীবনের প্রতিটি সময় জুড়ে তুমি
যে কারণে শ্রাবণে ভিজেছিল দু'চোখ ।
নৈঃশব্দের নিবিড়ে লুকিয়ে আছে বিষন্নতা
পেছনে বাষ্পরুদ্ধ......দিন যাপন
আজ কেবল তোমাকে বারবার সর্বনাশা
প্রেমিকের মত মনে পড়ছে?
শূন্য ঘরে উল্লাসে চোখ দুটো কাঁদছে তোমার ।
আজ আমি তোমার জন্য প্রিয় অপেক্ষায় থাকব
শ্রাবণের অঝোর ধারায় ভেজে যদি দু'চোখ তবে ভেজাবো।।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




