দুপুর থেকে আজ আমার মাথার চুল গুলো
এলোমেলো, কি বলব স্বপ্নে ?
ভেজা ঢেউ খেলানো চুল এমন
গভীর ঘুমে বিছানাতেই দিবা স্বপ্ন।
চোখ জুড়ে স্বপ্নের ভিতর একদল মেয়েরা
এসে জমিয়ে আলাপ, খেজুরের গল্প, আষাঢ়ে
উঠবার নাম নেই ?
কেউ বলছে চুলে কি মেহেদী মাখ ? নাকি লেবু ঘ্রাণ;
তোমার জামার রংটা সুন্দর, কোথা হতে কিনেছ ?
ওদের বললাম ঘুমের ভিতরে ঘুমাব
আপনারা উঠবেন, নাকি চা তৈরী করব?
দু'জন চলে গেলে, তিন জন চা খাবে আর এক দুষ্টু শিশু
চুল নিয়ে করছ খেলা
আর বলছে চুলগুলো সব আমি নেব আর সে কি টানাটানি,
দুপুরের দিবা ঘুম ভেঙ্গে যায়
আমি তখন বুঝি একক্ষণ দিবা স্বপ্নে ছিলাম ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




