অন্ধকার আর টেবিল ল্যাম্প কতগুলো বই ডায়েরী
সুগন্ধি পারফিউম, মাথাব্যথার পেইন বাম আর দু'টো
চকলেট, এই নিয়ে কেটে গেছে কতগুলো বিনিদ্র
অন্ধকার রাত ! দু'চোখে রাজ্যের ক্লান্তি তবু ও মুদিত হয়না আঁখি।
জেগে-জেগে অন্ধকার কে সর্বস্ব ভেবে আকড়িয়ে ধরি
বুকের পাঁজর দিয়ে কালো রাত রাগিনী সুরে
নীরবতার গজল হয় গালিবের।
অনুভূতির অভিলাষে তুমি তাকিয়ে থাক
কোন অচেনা রমনীর বিষন্ন শাড়ির আঁচলে
প্রতিক্ষায় থাকি তোমার মৃদু নিস্পাপ সাদা হাসিতে।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



