শ্রেয়সীকে ফোন সংলাপে বললে,
তুমি পাথরের মাটিতে তৈরী শিল্প!
সবার চাইতে অভিন্ন
দুঃসময়ে ঠায় দাঁড়িয়ে থাকো
রাতে জ্যোৎস্না দেখার আশায়,
ক্লান্ত কপালে জমেছে শ্রাবণের বিন্দু........
রাত ভোর ভিজলে জ্যোৎস্না দেখা হলোনা ?
কল্পনার সিঁড়িতে ধাক্কা খেলে
অথচ কিছূতেই আঁচল থেকে সূখের চাবি ফেলোনি
তুমি কি সত্যিই নারী, নাকি পাথরে মাটির তৈরী দেবী !
সহজে ভেঙ্গে দু'টুকরো হতে পারোনা ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



