তোমার দু'চোখ জেগে থাকে শ্রাবণের
অশ্রুবিন্দু, আর অন্য কিছুতে নয়।
নেবে তুমি স্বাধীনতার মত করে শ্রাবণ কে ?
তবে তোমাকে দিলাম।
শ্রাবণকে খেলার ছলে পোড়াতে পারবেনা মানুষ !
স্বাধীনতাকে পোড়াতে পারবেনা মানুষ।
শ্রাবণ আর স্বাধীনতা, তোমাকে দিলাম
অশ্রুবিন্দুতে রেখ অন্যকিছুতে নয়,
সভ্যতা আজ নিথর, ভূলে গেছে মানুষ কে কার কাছে ঋণী !
সবদিকে হাহাকার, অন্যদিকে অগি্নশিখার দাউ দাউ
শ্রাবণের অশ্রুবিন্দুতে নিভিয়ে দিবে আমার অগি্নশিখা
তোমার দু'চোখ শুধু জেগে থাকে শ্রাবণের অশ্রুবিন্দুতে,
আর অন্য কিছুতে নয় ।
নেবে তুমি স্বাধীনতা নাও তোমাকে উজার করে
দিলাম দেশ বরণ্য স্বাধীনতা।
তোমার আছে শ্রাবণের অশ্রুবিন্দু, তাই কেবলই
তুমিই রাখতে পার স্বাধীনতা।
বাংলার স্বাধীনতা তোমাকে দিলাম;
অশ্রুবিন্দু দিয়ে মুছে ফেল ধূলোবালি ।
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



