[গাঢ়] তুমি যেখানে থাকনা কেন, আলো অাঁধারীর মাঝে
স্পষ্টত এই মুখ, চিবুক চোখ ভর্তি হাসি মনে পড়বে!
যদি তুমি আমার না হয়ে অন্য কারো হয়ে থাকো
তবু প্রকৃতির মত অবিরাম আমাকে মনে পড়বে!
কারণ,
আমি তোমাকে কবিতার শব্দ দিয়েছি
বলে লিখে যাও বিচিত্র পান্ডুলিপি.....
আমি তোমাকে কাঁদতে শিখিয়েছি
যে অশ্রু হবে কাব্য লেখার শব্দ!
আমি আছি আজ হাজার হাজার মাইল দূরে-
দেখা হবে না বলে এই মুখ, চিবুক
চোখ ভর্তি হাসি তোমার মনে পড়বে।
আমি ধীবর জাতের কেউ নই, তবু তোমার স্মৃতির
নদীর কিনারে আমি সারাদিন রাত
বসে থাকি নিশ্চুপ।
জেনেছি এটুকু ভালোবাসা মানে এক পশলা বিষন্নতা! [/গাঢ়]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



