[সাইজ=3] কোন দুখের পরশ পাথরে আমি
আগুনের কবিতা লিখি;
আকাশ কুসুম স্বপ্ন জেগে দেখি, কল্পনার আরশিতে দেখি।
আমাদের অন্দরের বাহিরে দেখি কবিতার ইতিহাস
স্তুপে স্তুপে নানা আগুনের পোড়া অর্ধপোড়া নিভে যাওয়া মেঘমূর্তি?
সাধ্যের ভাষা কেউ খোঁজেনা সখা পার আরশিতে
মূর্খ মেয়ের চোখ দেখে সুজন বাসবে ভালো এক রত্তি!
এই শহরে আমায় চেনে আমায় দেখে কয় জনা,
পরশ পাথর দুখের জাপটে ধরে অনেকে পোড়ে, যে পোড়াতে
ওরা আমায় চেনে ভোলেনা কেউ ?
ভেবে দেখ সখা আনন্দের ঘনঘটা; মৃত্তিকায় আকাশ হতে
আগুন পুড়ছে নিভছে নিজের রক্তে ক্ষ্যাপা পরশ পাথর
দুখের দুয়ারে করা নাড়ছে?
আমি আগুনের কবিতা লিখি দুখের পরশ পাথরে
সব কবিতা কবির ইতিহাস হবে।
মূর্খমেয়ের বোকামীতে কল্পনার আরশিতে এই চোখে
মিলন হবে আগুনের কবিতা। [/সাইজ]
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০০৬ রাত ১২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



