ঘনকালো অাঁধারে কুয়াশার মাঝে
কয়েটা কলিকালের মাথা
একেকজনের মাংসপেশীর আড়ালে ইতিহাস ।
এই মানুষ গুলো
হঁ্যা, এই চিরচেনা মানুষগুলো ইতিহাসের বাহক
যাদের চোখে এখনও ফুটে ওঠে
নারীর উলঙ্গ শরীরে নরপশুর ডোরাকাটা দাগ।
কেঁদে ওঠে এরশাদ (হোমো)
মানুষ, আমারে কত কাঁদাইবা
তোমাগো লাইগা অস্ত্র ধরলাম কাঁধে.
হেই কাঁধে অহন বোঝা টানি ।
হায় ! মুক্তি যোদ্ধা ??
আমার কলমের কালি একেকটা অক্ষরে কান্নার ফোটা
নতুন পতিতার সহবাসের করুন চিৎকার ।
কালের টানে আর নোংরা আবর্জনায়
নতুন ফসলের আহবান...
শুধু শুনবো আর শুনবো.......
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







