তুমি বয়ে বেয়ে নিজকে অনেক উপরে নিয়ে যাও
আকাশ ছুঁতে পারো তুমি।
পারো স্পর্শের স্বাদ পেতে সাদা মেঘের ভেলায়
কিংবা কখনো উড়ে যাওয়া পাখি ডানাও ছুঁতে পারো
আমি পৃথিবীর সমান্তরাল পাললিক মাটিতে
পড়ে থাকি অনাদরে নিতান্তই অবহেলায় ।
আমি স্বপ্ন দেখি আকাশের নীল ছুঁয়ে যাবে আদরে
লোমশ হাতে মেখে দেবে তুমি বিন্দু বিন্দু মেঘ ।
মেঘের শীতলতায় শিউরে উঠবে আমার দেহাবয়ব
আমার স্বপ্ন স্বপ্নই থেকে যায়
তুমি নেবে ? আমায় সঙ্গে ?
আমার কোমল বাহুডোরে বেঁধে তোমাকে
ছোঁয়াবো তুর পাহাড়ের শৃঙ্গ ?
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০০৬ রাত ১২:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







