শূন্য কালের কলস
দুমড়ানো মোচড়ানো এক ভূখন্ডের ইতিহাস-
যার কাহিনী চুরি হয়ে যায় কৃষ্ণকালের
অতৃপ্ত উদরে- কিংবা বদলে যায়
হেঁয়ালি মনের খেয়ালি স্রোতে ।
মাংসহীন হাড়গুলোর রক্ত শুষে নেয়
জোঁক শ্রেণীর অমেরুদন্ডী ।
বার বার ধ্বনিত হয় দোদুল্যমান
রিক্ততার মহাপ্রলয়।
'মাছের মায়ের পুত্র শোক ' - এটা ওদের
শৈল্পিক নিদর্শন।
বাদুরের মতো পথ চলে ওরা-
অগোচরে অস্থিচর্মসার হয় নিরীহ
মানুষ। অথচ;তাদের রক্তই
আছে, হিংস্র দানবগুলোর প্রাণে।।
---------------------------------------
12/05/05
সময় ঃ 1ঃ30 মিঃ
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।







