somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম করলাম কার লগে আর বিয়া করলাম কারে?

০২ রা জানুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমার বড়ো বইন কমার্সের ছাত্রী আছিল। আমি যেহেতু মাঝারি মানের ছাত্র আছিলাম, আমি যহন কেলাস নাইনে উঠলাম, বড়ো বইন কইল, কমার্স নে। হের কতা মতন কমার্স নিলাম। গেরাম অঞ্চলে আর্টসরে ছোড চক্ষে দেহা অয়। বলা অয়, দুর্বল ছাত্ররাই আর্টস নেয়। আর সাইন্স পড়ার মতন সদিচ্ছা আমার আছিল না। প্রাণিবিদ্যা না জীববিজ্ঞান বইয়ে ব্যাঙের ফডো দেইখা আমার সাইন্স পড়ার খায়েশ চিরতরে মিইট্যা যায়।

মাধ্যমিক পাশ করি কমার্স থাইকা। হেরপর ভর্তি অই স্থানীয় এক কলেজে। আগে যেহেতু কমার্সের ইস্টুডেন্ট আছিলাম, এইহানেও কমার্স নিলাম। উচ্চ মাধ্যমিকের কমার্স অবশ্য অনেক কঠিন। হাড়ে হাড়ে সব টের পাইলাম। কিচ্ছু করার নাই। ইংলিশে মোটামুটি ভালা আছিলাম বইলা আর কোনো পেরাইভেট পড়তে অয় নাই। পেরাইভেট না পইড়াও পুরো কলেজে দ্বিতীয় অইতাম। প্রথম যে অইত, হে আমার চাইতে দুয়েক নাম্বার বেশি পাইত। যদিও ঘনিষ্ঠজনরা বলত, স্বজনপ্রীতি হইত। পেরাইভেট না পড়ার কারণে ইংরেজি শিক্ষক আমারে দুই চক্ষে দেখতে পারতেন না। যাহোক, টেস্টে সে পাঁচ নাম্বার বেশি পায়। ফাইনালে দুই জনে আবার সমানে সমান। মানে সমান নাম্বার পাই।

ইংলিশে পেরাইভেট না পড়লেও হিসাববিজ্ঞানে ঠিকই পড়তে অইত। ফার্সট ইয়ারে তুলনামূলকভাবে সহজ আছিল, মাগার সেকেন্ট ইয়ারে কিছুই বুঝি নাই। পেরাইভেট না পড়ার কারণে মাস্টার সাব ফার্সট ইয়ারে একবার ফেইল করাইয়া দেন। উপায়ন্তর না পাইয়া পেরাইভেট পড়া শুরু করেছিলাম।

উচ্চ মাধ্যমিক পাশ কইরা ভর্তি অইলাম বিশ্ববিদ্যালয়ে। কলাতে পরীক্ষা দিছিলাম, ব্যবসা প্রশাসনেও দিছিলাম। চান্স দুইডাতেই অয়। গুরুজনেরা কইল, বিবিএতেই ভর্তি অও। হে গো কতা মতন বিবিএতেই ভর্তি অইলাম। পড়ালেহা শুরু অইল।

পড়ালেখায় আমার কোনো মনোযোগ নাই। আমার পছন্দের বিষয় আছিল ইতিহাস, সাহিত্য, দর্শন, রাজনীতি। মাধ্যমিকে ও উচ্চ মাধ্যমিকে পড়ালেখার ফাঁকে ফাঁকে এইগুলা নিয়া পড়তাম। তখন তো পড়ালেহা অল্প আছিল, এইগুলা পড়তে কোনো সমস্যা অয় নাই। এখন তো অকূল পাথারে পড়লাম! আমি এইডা কী করলাম? বিবিএতে কেন ভর্তি অইলাম? কার লগে প্রেম করলাম আর কারে বিয়া করলাম?

পড়ালেখা আমার চাঙ্গে উঠল। আমি বুঝলাম, এই পড়ালেহা আমার লাইগা না! ভুল কইরা ফালাইছি, মস্ত বড়ো ভুল। হেই ভুলের খেসারত অবশ্য দিতেই অইল। অনেক কষ্টেসৃষ্টে বিবিএটা শেষ করলাম বটে, পড়ালেখা কইরা শান্তি পাইলাম না।

ছবি: বিবিসি
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০২৪ সকাল ১১:৫৩
২৪টি মন্তব্য ২৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

পাতানো নির্বাচনে বিএনপিকে কিভাবে ক্ষমতায় বসানো হল-(১) অথচ দীর্ঘ ফ্যাসিস্ট শাসনের পর চাওয়া ছিল একটি সুষ্ঠ নির্বাচন।

লিখেছেন তানভির জুমার, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:২১

১/ ভোটকেন্দ্রের ৪০০ গজের ভিতরে মোবাইল ফোন নিষিদ্ধ। অর্থাৎ মানুষকে ফোন বাসায় রেখে আসতে হবে। কেন্দ্রে প্রিসাইডিং অফিসার পক্ষপাতিত্ব করলে কেউ রেকর্ডও করতে পারবে না। কেন্দ্রে কোন অনিয়ম, জালভোট... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×