
যারা আমায় আঘাত দিলো সীমারের মত,
হৃদয়ে তৈয়ার হলো পাহাড় সমান ক্ষত-
হাজার মলম মাখলেও কমে না কিঞ্চিৎ,
সবার মাঝে পরিগণিত আমি অবাঞ্ছিত;
বেঁচে থাকাই দুঃসহ আজ মর্ম যন্ত্রণায়-
কুকড়ে কুকড়ে মরি আমি অসীম তেষ্টায়;
মরলেই বাঁচা যেতো এমনই মনে হয়-
একাকী এ বসুধায় কেউ বুঝি কারো নয়;
প্রকৃতি সয় না জানি অনাচার-অবিচার,
তার কাছেই রইলো অধমের আবদার;
দোষী যদি হই আমি হোক কঠিন বিচার-
জ্বালিয়ে পুড়িয়ে করে দিক সকল অঙ্গার!
যদি বা নির্দোষ হই তারা যেন শাস্তি পায়,
অহর্নিশ ভোগে যেন তীব্র অনুশোচনায়।
চোখের জলের আর থাকে কি অংশীদার?
শোকগাথা রচে যাই দলে দলে বারবার!
১৩ অগ্রহায়ণ ১৪২৪ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৭ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




