আত্মহত্যার আগে
১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কোন রকম দোষ না করেও
আমি যখন অপরাধী,
দরজা-জানলা বন্ধ করে
ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি।
ভীষণ রকম লজ্জার ব্যাপার
কারও দৃষ্টিগোচর হলে,
জোরেশোরে যায় না কাঁদা
গা-গতরে বড় বলে।
ফ্যানের দিকে চেয়ে চেয়ে
ঝোলার কথা ভাবতে থাকি,
হু হু করে ওঠে বুকটা-
কারও চোখে পড়ে তা কি?
পড়বে না কারও চোখে,
ঢেকে রাখি আপনাকে;
মাঝেমাঝে চোখে পড়লেও
দুনিয়ায় কে কার খোঁজ রাখে?
বিষের শিশি হাতে নিয়ে
নাড়াচাড়া করি প্রায়ই,
পুরো শিশি পুরবো মুখে
আমার এমন সৎসাহস কই?
অনেক কথা ভাবার পরে
যত্নে সেটা রাখি তোলে,
সাহস করে নিশ্চয় একদিন
শিশিটাকে দেখবো খুলে।
রেলস্টেশনের আশেপাশে
মাঝেমাঝে হেঁটে বেড়াই,
সময় সুযোগ পাবো যখন;
ট্রেনের নিচে ঝাঁপাতে চাই।
সময়-সুযোগ হওয়ার পরেও
হয় না কাজটা করে ওঠা,
প্রিয়জনদের মনে পড়ে;
তারাই আমার জগৎ গোটা।
আমার যদি কিছু হয় তো
তাদের দেখে রাখবে কারা?
নিজেই কি আর থাকতে পারবো
একা একা তাদের ছাড়া?
যদিও আমি সুখে থাকি,
আসলেই কি থাকবো সুখে?
অপূর্ণতায় দুঃখের ঢেউ
উঠবে না এই শূন্য বুকে?
অনেক কথা ভেবে ভেবে
মনটাকে তাই শান্ত করা,
যে যা খুশি বলে বেড়াক-
আমি কি আর ঘাটের মড়া?
হুটহাট কেনো মুষড়ে পড়ি,
ভেসে চলি চোখের জলে?
সইতে হবে অনেককিছুই
বাঁচার মতো বাঁচতে হলে।
সংগ্রাম করেই বাঁচতে হবে
সবই যখন প্রতিকূলে,
আত্মহত্যা করে কেনো
আপনাকেই চড়াই শূলে?
২৪ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ
গাজীপুর।
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ০২ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:২৯

ঘনিয়ে এসেছে প্রস্থানকাল; অনেককিছুর মতো আমিও
হারিয়ে যাবো কালের গর্ভে বা কৃষ্ণচুড়ার লালে লালে।
মূলত হারিয়ে যাওয়ার জন্যই আবির্ভূত হয়ে,
মাঝখানে সবার সাথে খেলে গেলাম বনভোজন বনভোজন।
অনেকদিন ধরেই মগজে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মৌন পাঠক, ০২ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৭
আপনি যদি ঢাকায় থাকেন, তবে কোনো এক বিকেল কিংবা সন্ধ্যায় চলে যান সদরঘাটে। সেখান থেকে উলানিয়াগামী কোনো একটি লঞ্চে উঠে পড়ুন। লঞ্চের ম্যানেজারের সঙ্গে কথা বলে এক পাশের একটি কেবিন... ...বাকিটুকু পড়ুন

ওয়াশিংটন – যদিও তিনি এমন একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছেন যার বৈধতা নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে, এবং শক্তিশালী মহলের প্ররোচনায় যাদের হস্তক্ষেপ কখনোই সন্দেহের বাইরে ছিল না, তারেক...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
কাবিল, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ১:০৪

মাইক্রোপ্লাস্টিক (Microplastic) হলো খুব ছোট প্লাস্টিকের কণা। সাধারণভাবে ৫ মিলিমিটারের চেয়ে ছোট প্লাস্টিক কণাকে মাইক্রোপ্লাস্টিক বলা হয়। এর থেকেও অনেক ক্ষুদ্র কণা আছে—সেগুলোকে ন্যানোপ্লাস্টিক বলা হয়। এগুলো এত ছোট হতে...
...বাকিটুকু পড়ুন
(ইহা নাকি এনসিপিকে পিষিয়ে মারবে!)
এনসিপিকে মারছে কেন (?) অথবা এনসিপি মার খাচ্ছে কেন? প্রশ্ন দুটো হলেও আদতে প্রশ্ন একটাই উত্তরও একটাই। বিগত ১৫/১৬ বছর অর্থাৎ খুনি হাসিনার আমলে যাহারা...
...বাকিটুকু পড়ুন