somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুটা ভৌতিক

০৮ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৫:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জামালপুর জেলার কোনো একটা প্রত্যন্ত গ্রাম; গ্রামের কোনো একটা গৃহস্থ-বাড়ি। তখন নিষুতি রাত। বাড়িতে কোনো পুরুষ মানুষ নেই। পাশের গ্রামে দাওয়াতে গেছেন। আসতে দেরি হচ্ছে। শাশুড়ি আর পুত্রবধূ- দু’জন দু’ঘরে ঘুমোচ্ছেন।

“বউ মা, একটু টয়লেট এ যাব; এক বদনা পানি নিয়ে এসো তো।” শাশুড়ি পুত্রবধূকে ডাকলেন।

পুত্রবধূ দরজা খুলে বাইরে এলেন। শাশুড়িকে দেখতে পেলেন না; ভাবলেন, শাশুড়ি হয়তো টয়লেটে ঢুকে পড়েছেন।

টয়লেটটা ছিল বাড়ি থেকে কিছুটা দূরে। একটা ঘন জঙ্গলের কাছে। পুত্রবধূ বদনা হাতে নিয়ে টয়লেটের দিকে এগোলেন।

বদনাটা টয়লেটের সামনে রেখে যে-ই বাড়ির দিকে আসছেন, হঠাৎ পাশের মরিচখেতে একটা সাদা গরু দেখতে পেলেন। “এত রাতে কার গরু ছাড়া?” বলতে বলতে যেই খেতে নামলেন, কোনো গরু দেখতে পেলেন না। “কোথায় গেল?” বিস্মিত হলেন তিনি।

উঠোনের কাছাকাছি আসতেই পুত্রবধূ দেখলেন শাশুড়ি দরজা খুলছেন। হঠাৎ বলে ওঠলেন, “বউ মা, টয়লেট এ যাব। এক বদনা পানি আনো।”
“আপনি না একটু আগে টয়লেটে গেলেন?” পুত্রবধূ বললেন।
শাশুড়ি বললেন, “আমি তো মাত্রই ঘুম থেকে ওঠলাম। টয়লেটে গেলাম কখন?”
শাশুড়ি উষ্মা প্রকাশ করলেন।
“আপনি আমার দরজায় কড়া নাড়েননি? বলেননি বদনা নিয়ে যাওয়ার জন্য?” পুত্রবধূর কণ্ঠে বিস্ময়।
শাশুড়ি বললেন, “না তো।”
“তাহলে কে বলল? আমি তো টয়লেটের সামনে বদনা রেখে এলাম?”
“কোথায় বদনা রেখে এলে? ওই তো বদনা।” শাশুড়ি উঠোনের এক কোণায় বদনার দিকে আঙুল নির্দেশ করলেন।
“সত্যিই তো বদনা এখানে। তাহলে আমি কী রেখে এলাম?” পুত্রবধূ স্বগতোক্তি করলেন।
সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২৪ বিকাল ৪:৩৫
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

×