somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দশ দিগন্তঃ আহারে জীবন, আহা জীবন জলে ভাসা পদ্ম যেমন

০৫ ই এপ্রিল, ২০১৯ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রুচি-অভিরুচি
পাক-আশাকের প্রতি আকর্ষণ কোনোকালেই ছিল না। তারপরও কিছুটা সতর্ক থাকতেই হয়, যেহেতু সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মেলামেশা করি। মার্কেটে যাই কেনাকাটা করার জন্য। বাজেট কমও না, বেশিও না- মাঝারি। মজার ব্যাপার হচ্ছে, যে জামাটা পছন্দ করি সেটা অনিচ্ছাকৃতভাবেই বাজেটের চেয়েও কম হয়ে যায়। অর্থনৈতিক অবস্থার মতো রুচিও কি নিম্নগামী হয়ে গেল? কী জানি বাপু!

সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা
রোগ-বালাই খুব একটা হয় না। যখন হয় একসাথে কয়েকটা হয়। চোখে হয়, পেটে হয়; মাথায়ও হয়। ওষুধ খেয়েও কোন কাজ হয় না। মনোবল পুরোপুরি ভেঙে পড়ে।

বিষবৃক্ষ
ঘৃণার যে বিষবৃক্ষ রোপণ করেছে ধর্মান্ধরা বিশ্ববাসী ইতিমধ্যেই তার কুফল পেতে শুরু করেছে। দুঃখজনক ব্যাপার হচ্ছে, ভুক্তভোগীদের বেশিরভাগই নিরপরাধ। একের পাপের ফল কেন অন্যদের ভোগ করতে হয়?

চাকরি
চিন দেশে স্বাধীনতার পর ১২ বছর কলেজ-ইউনিভার্সিটি বন্ধ রাখা হয়েছিল। বেকারদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। চিন এখন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিল্পোন্নত দেশ। বাংলাদেশকেও এমন প্রস্তাব দেওয়া হয়েছিল। তৎকালীন সরকার সাড়া দেয়নি। সাধারণ শিক্ষার চেয়ে কারিগরি শিক্ষার ওপর জোর দেওয়া হলে বাংলাদেশ এখন চিনের মতো হয়ে যেত।

অভিজ্ঞতা
পড়লে জ্ঞান বাড়ে আর অভিজ্ঞতা বাড়ে বয়সে। জগৎ-সংসারে শুধু জ্ঞান দিয়ে কিছু হয় না, অভিজ্ঞতারও দরকার পড়ে। যে যত বেশি অভিজ্ঞ, তার জীবন তত উন্নত।

বিজ্ঞান ও ধর্ম
বিজ্ঞান প্রমাণের ওপর প্রতিষ্ঠিত আর ধর্ম বিশ্বাসের। একটার সাথে আরেকটা গুলিয়ে ফেলা ঠিক না। তাছাড়া বিজ্ঞানের মতবাদ পরিবর্তনশীল। ধর্মীয় মতবাদ এরকম পরিবর্তনশীল হলে দেখা যাবে শেষে ধর্মটাই আর নেই।

ভোট
ভোটের প্রতি মানুষের আগ্রহ নেই। কারণ কী? হয় এ সরকারের ওপর লোকজন সন্তুষ্ট অথবা পূর্ববর্তী সরকার এমন কিছু করতে পারেনি যে লোকজন তাদের চাইবে। শুধু শুধু তাদের জন্য আন্দোলন করে কী হবে? তারচেয়ে বরং যেমন আছে তেমন চলুক। জনগণকে ভোটের দিকে টেনে আনতে হলে তাদের দাবি-দাওয়া নিয়ে লড়াই করতে হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। এরাই পাকিস্তানিদের তাড়িয়েছে, সামরিক শাসকদের তাড়িয়েছে। প্রশাসনের দোহাই দিয়ে পিছপা হলে চলবে না।

রোম যখন পুড়ছিল নীরু তখন বাঁশি বাজাচ্ছিলেন
সঙ্গীতপ্রেমী রোমান সম্রাট নীরু তখন বাঁশি বাজাচ্ছিলেন। তাকে যখন খবর দেওয়া হলো নগরে আগুন লেগেছে, উনি বিশ্বাসই করতে পারছিলেন না। মনের সুখে বাঁশি বাজাচ্ছিলেন। সঙ্গীত সাধনা শেষে তিনি যখন নগর পরিভ্রমণে বের হলেন, দেখলেন গ্রামের পর গ্রাম জ্বলেপুড়ে ছাই হয়ে গেছে। চির শান্তির এ নগরীর জন্য তখন হা-হুতাশ করা ছাড়া উনার আর কিছুই করার ছিল না। চকবাজার, বনানীসহ দেশের বিভিন্ন জায়গায় যে হারে আগুন লাগছে, দিব্যদৃষ্টিতে মনে হচ্ছে দেশবিরোধী একটা সংঘবদ্ধ চক্র এমন হীন কাজে জড়িত আছে, তারা দেশটাকে অস্থিতিশীল করে তুলতে চায়, দেশের অর্থনীতিকে পঙ্গু করে দিতে চায়। দেশের ইতিহাসে এমন ঘটনা তো আর ঘটেনি। তারা কারা?

মৃত্যু
মৃত্যু খুব ভয়ঙ্কর একটা ব্যাপার। কার কীভাবে মৃত্যু হবে কেউ জানে না। এটা এমন একটা অনুভূতি কেউ কাউকে বলতেও পারে না। মরে গেলে তো আর ফিরে আসা যায় না।

প্রেমিক বনাম ধর্ষক
প্রেমিক কখনও ধর্ষক হতে পারে না, আবার ধর্ষক কখনও প্রেমিক হতে পারে না। আজকাল প্রেমিকের চেয়ে ধর্ষকের সংখ্যাই বেশি দেখা যায়। এরা ফাঁদ পেতে বসে থাকে। অবলারা তাদের ফাঁদে পা দেয়। মূর্খ সমাজ প্রেমিক আর ধর্ষকের পার্থক্য বোঝে না। প্রেমিককে ধর্ষক ভেবে ভুল করে।
সর্বশেষ এডিট : ১৮ ই জুন, ২০২৪ সকাল ৯:৩৬
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে ইসলামপন্থা বনাম গণতন্ত্র: মানুষ যখন নাগরিক থেকে অনুসারী হয়ে উঠছে!

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৪৩


কিছুদিন আগেও আমরা বলতাম, "দয়া করে ধর্মকে রাজনীতির সঙ্গে মেশাবেন না"। সরল এই কথাটির মধ্যে একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বোধ ছিল - ধর্মীয় বিশ্বাস আর রাজনীতি এক জিনিস নয়। গত দুই... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

মুখরিত জীবনের চলার পথে, ব্লগের মুখরিত দিন

লিখেছেন মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪


ব্লগ স্কুল, মজারু
ছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল... ...বাকিটুকু পড়ুন

×