somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মড়ার উপর খাঁড়ার ঘা

০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রেলওয়েতে পরীক্ষা বিভাগীয় শহরে। ময়মনসিংহে যাব কী যাব না ভাবতে ভাবতে এডমিট কার্ড তুলে আনলাম। রাতে হালকা পড়ালেখাও করলাম। যদিও জানি কাজ হবে না তবুও।

৬ তারিখ সকাল ৮ টায় কমলাপুর রেলস্টেশনে গেলাম। টিকিট নেই। দাঁড়ানো টিকিট নিলাম। ২ ঘন্টা অপেক্ষার পর ১১ টায় ময়মনসিংহের উদ্দেশ্যে যাত্রা।

পরীক্ষা ৩.৩০ এ। যেতে যেতে ২.৩০। সি.কে ঘোষ রোডে মিন্টু কলেজে সিট। খিদে পেয়েছিল। সিঙারা, পেঁয়াজু খেয়ে হল এ ঢুকলাম।
যথাসময়ে পরীক্ষা শুরু হলো। কিন্তু আমার পরীক্ষা শেষ হলো সময়ের অনেক আগে।

পরীক্ষা শেষে রিফাতের জন্য অপেক্ষা করছি। যদিও জানি না রিফাত কোথায়। ওর সাথে দেখা হওয়ার কথা কিন্তু কোথায় দেখা করব সেটা বলা হয়নি।
মোবাইলে চেক করলাম ও কল দিয়েছিল।

ব্রীজ থেকে ভালুকার বাসে উঠলাম। ৫০ টাকার ভাড়া ১০০। কিছু করার নেই। দিতে বাধ্য। সরকার না কি জ্বালানির দাম বাড়িয়েছে।


বাড়িতে লোকজনের অভাব নেই। বোন ভাগ্নিরা সবাই এসেছে। মা খুব অসুস্থ। ওনাকে ডাক্তার দেখানো দরকার। স্থানীয় ক্লিনিকে কিছু পরীক্ষা দিয়েছে। এগুলো করাতে হলে ময়মনসিংহে যেতে হবে।

পরদিন ময়মনসিংহে এলাম। মায়ের পরীক্ষা নিরীক্ষা করা হলো। হার্টে সমস্যা, ফুসফুসে সমস্যা, যকৃতে সমস্যা, চর্বি জমে গেছে, হাড়ে মাংস, প্রেশারে সমস্যা।

ডাক্তার ওষুধ দিলেন। মাকে বাড়ি নিয়ে এলাম।

আমার চিন্তায় বেচারির ঘুম আসে না। কোনো সদগতি করতে পারিনি। ঘর-সংসারও হয়নি। এসব নিয়ে সারাক্ষণ ভাবনা। আশ্বস্ত করলাম সব ঠিক হয়ে যাবে।


মালিবাগ মোড়ে ডাচ-বাংলার এটিএম বুথ নেই। মৌচাক মোড়ে গেলাম। একজন বলল শান্তিনগর যেতে।

পাসওয়ার্ড ভুল। ৩ বার। নিশ্চিত হওয়ার জন্য বাসায় এলাম। পিন নাম্বারটা দেখে মালিবাগ চৌধুরী পাড়া গেলাম। সেখানে একটা বুথ আছে।
বুথে কার্ড আটকে গেল।

একটা কাজের অগ্রিম টাকা। যদিও কাজটা শুরু করতে পারিনি এখনও। টাকাটা কত দরকার সেটা তো আমি জানি। বাসা ভাড়া, একটা ঋণ এবং খাবারের টাকা।

কী করব বুঝতে পারছি না। প্রেশার গেল লো হয়ে। বুথের সামনে বসে পড়লাম। ব্যাংকে গিয়ে কথা বলব সে সুযোগও নেই। আজ ব্যাংক বন্ধ।

টিউশনি ১১ টায়। এদিকে মাথায় খেলছে কেমনে টাকার ব্যবস্থা করব। সবচেয়ে কাছের বন্ধুকে ফোন দিলাম। যদিও জানি ওর অবস্থা খুব খারাপ। ফোন দিয়ে মনে হলো ফোনটা দেওয়া উচিত হয়নি।

ও অন্য একজনকে ফোন দিতে বলল। কিন্তু সঙ্কোচ হলো। বন্ধুটা খুব ঘনিষ্ঠ। কিন্তু তবুও দিতে পারলাম না। অন্য একজনকে দিলাম। ফোন ধরল না। মনে হয় ব্যস্ত।
নিরুপায় হয়ে যাকে ফোন দিতে চাইনি, তাকেই ফোন দিলাম। ও কিছু টাকা 'নগদ' করল।

ছাত্রীকে পড়াচ্ছি কিন্তু পড়ানোয় মন বসছে না। নাস্তা এসেছে। ছাত্রীকে কিছু লিখতে দিয়ে ভাবলাম নাস্তাটা করি। এর মধ্যে অপরিচিত একটা নাম্বার থেকে পরিচিতর ফোন।

কোচিং এ যাওয়া হয় না অনেকদিন। গতমাসের টাকাও বাকি। এত অস্থিরতা মধ্যে কী পড়াব?

দিন হতে দিন আসে যে কঠিন আমি দীনহীন কোন পথে যাইতাম?

ছবি: গুগল
সর্বশেষ এডিট : ০৯ ই আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:১৪
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বেঁচে আছি, বেঁচে আছি!

লিখেছেন রাজীব নুর, ১২ ই এপ্রিল, ২০২৬ দুপুর ২:৫৩



নতুন জেনারেশনের জ্ঞানগরিমায় যুগপৎ মুগ্ধ ও বিস্মিত হয়ে নিজেকে মনে হয় নিতান্তই জেনারেল!
তাহারা কতকিছু যে জানে, জানে না তাহারা যে জানে! তাবৎ দুনিয়ার খবর তাহাদের তালুর চিপায় নিদ্রামগ্ন!... ...বাকিটুকু পড়ুন

হিসাব চোকানো - হরমুজ এবং মার্কিন আধিপত্যের অবসান

লিখেছেন শ্রাবণধারা, ১২ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৪১


ইরানের হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘটনা ইতিহাসে বিরল ও প্রভাবশালী ঘটনাগুলোর একটি। দীর্ঘদিন আমেরিকা ও তার মিত্ররা ইরানের উপর অর্থনৈতিক অবরোধ দিয়ে রেখেছে। হরমুজ প্রণালীকে অর্থনৈতিক হাতিয়ার হিসেবে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ ২০২৪: অস্থিরতার অন্তরালে কী ছিল? লেখকীয় বিশ্লেষণ | সমসাময়িক রাজনীতি ও রাষ্ট্রব্যবস্থা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৮:৩৫

ছবি

বাংলাদেশে ২০২৪: ক্ষমতার পালাবদল নাকি গোপন সমন্বিত পরিকল্পনা?

২০২৪ সালের আগস্ট- বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অস্থির ও বিতর্কিত অধ্যায়। ঘটনাগুলোর ধারাবাহিকতা বিশ্লেষণ করলে অনেকের কাছে এটি শুধুমাত্র একটি রাজনৈতিক... ...বাকিটুকু পড়ুন

কী জানি আর কী জানি না

লিখেছেন আবু সিদ, ১২ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:০১

এক

কী জানি আর কী জানি না তা আমরা অনেক সময় ভাবতে বা বুঝতে পারি না। অবশ্য বেশিরভাগ সময় আমরা আমাদের জানা/অজানাকে যাচাই করি না। আবার এমন সময় আসে যখন আমরা... ...বাকিটুকু পড়ুন

একটি র‍্যাপ সং কীভাবে সপ্তম শ্রেণীর বইয়ের কবিতা হলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই এপ্রিল, ২০২৬ রাত ১২:২৭


আজকে জুলাই আন্দোলনের একটা কবিতা পাঠ করলাম যেটা পড়ে মাথা হ্যাং হয়ে গেছে। এই কবিতা নাকি সপ্তম শ্রেণীর ‘সপ্তবর্ণা’ বইতে অন্তর্ভুক্ত করা হয়েছে। কবিতার নাম ‘সিঁথি’, লেখক হাসান... ...বাকিটুকু পড়ুন

×