somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তামাশা

০২ রা জানুয়ারি, ২০২৩ রাত ১২:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সকালে ঘুম থেকে উঠে বাবাকে দেখছে না নেহাল! কোথায় গেলেন ওনি? এখন দশটা বাজে। নেহাল বাবার অপেক্ষায় বারান্দায় বসে আছে। তিনটা বিশে সিনেমা শুরু হবে। এখনও বাজার থেকে ব্যাটারি আনা হয়নি। বাবা ছাড়া ব্যাটারি কে আনবে?

মাকে একাধিকবার জিগ্যেস করল বাবার কথা। ওনি সদুত্তর দিতে পারলেন না। বললেন, “হয়তো খেত দেখতে গেছে। চলে আসবে।”

বাবার আসতে যে অনেক দেরি হবে, এটা নেহাল জানে। ওনি কোথাও গেলে আসার খবর থাকে না। কারও সাথে আলাপ জুড়লে ওনার আলাপ শেষ হয় না। কারও বাড়িতে গেলে কয়েক ঘণ্টা কাটিয়ে আসেন। পারলে খাওয়াদাওয়া সেরে আসেন।

কী করা যায় ভাবছে নেহাল। একবার খোঁজ করবে না কি? কিন্তু কোথায় খুঁজবে? গ্রামে তো বাড়ির অভাব নেই। কোন বাড়িতে না কোন বাড়িতে গিয়ে বসে আছেন কে জানে?

সকাল গড়িয়ে দুপুর। তিনটা বাজতে বেশি দেরি নেই। টিভির এন্টেনার দিকে তাকিয়ে আছে নেহাল। মনে মনে ভাবছে, আজ না জানি কার ছবি দিল! সালমান শাহ’র না কি মান্নার? মান্নার ছবি ভালো লাগে। মারপিটে ভরা। মারামারি খুব পছন্দ নেহালের। তবে সালমান শাহকে বেশি ভালো লাগে। তার বেশভূষা, চুলের স্টাইল সবই অনুসরণ করার চেষ্টা করে সে। জসিম, আলমগীর বা ইলিয়াস কাঞ্চন- যার ছবিই দিক না কেন সবার ছবিই গভীর আগ্রহ নিয়ে দেখে সে।

শুধু কী ছবি, বিজ্ঞাপনও মুখস্ত ওর। কোন বিজ্ঞাপনের পর কোন বিজ্ঞাপন আসবে, সবই তার জানা। শুক্রবার এলে সব কর্মসূচি বাদ। একটাই চিন্তা মাথায়, সেটা হলো- সুন্দর মতো ছবি দেখা। এদিন খেলাধুলার চিন্তাও বাদ।

বাবা এলেন না। খুব রাগ হচ্ছে নেহালের। মায়ের কাছ থেকে দশ টাকা পকেটে নিয়ে বেরিয়ে পড়ল। সাইকেলটা সাথে নিল। বাবার অপেক্ষায় বসে থাকলে ছবি দেখা হবে না।

দুই কিলোমিটার দূরে বাজার। বাজারের নাম উথুরা। দোকানদারকে দশ টাকা বিল দিয়ে ব্যাটারিটা সাইকেলের পেছনে বাঁধল নেহাল। তুলতে সমস্যা হচ্ছিল, তাই দোকানদার সহযোগিতা করলেন। সাহস করে সাইকেলে চেপে বসল সে।

এলাকার বাজার, নারাঙ্গী। এখানে এসে একটু সমস্যা হয়ে গেল। ডানদিকে বাড়ির রাস্তায় ঘুরতে যাবে, এমন সময় সাইকেল উলটে গেল। ব্যাটারির এসিড চুয়ে চুয়ে পড়ছে। নেহাল যে সাইকেলটা তুলবে, শক্তিতে কুলোচ্ছে না।

আশপাশে কেউ এসে তুলে দেবে কি না সে আশায় এদিক-ওদিক তাকাল। খেয়াল করল লোকজন হাসছে। এক ভ্যানওয়ালা তো তামাশাও শুরু করল। কথাবার্তা শুনে মনে হলো, এমন মজার কিছু আর নেই। কিছু কিছু মানুষ আসলে অন্যের দুঃখ দেশে দারুণ মজা পায়। অসহায় নেহাল বুঝল, কেউ তাকে সাহায্য করবে না।

অনেক বছর পরের কথা। শহর থেকে বাড়ি যাচ্ছে নেহাল। এখন সে ছোটো নেই। ভার্সিটিতে পড়ে। বাস থেকে নেমে বাড়ির পথে হাঁটা ধরেছে কেবল। মাত্র পাঁচ মিনিটের পথ। কিছুদূর যাওয়ার পর দেখল চালের বস্তা সমেত একটা ভ্যান উল্টে আছে। ভ্যানওয়ালা এদিক-ওদিক কাউকে খোঁজ করছে। মনে হয় সহযোগিতা দরকার। ভ্যানওয়ালাকে পরিচিত লাগছে নেহালের। দশ বছর আগের কথা মনে পড়ে গেল তার।
সর্বশেষ এডিট : ১৯ শে জুন, ২০২৪ দুপুর ২:০৩
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

বাংলা কিউ আর কোড এর ব্যাবহারের বাধা ও সমাধান।

লিখেছেন নাহল তরকারি, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ৯:১০




Bangla QR: সম্ভাবনাময় একটি উদ্যোগ, তবে কিছু বাস্তব সমস্যার সমাধান জরুরি

বাংলাদেশে ক্যাশলেস লেনদেনকে সহজ ও আধুনিক করার লক্ষ্যে Bangla QR একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। একটি QR কোড ব্যবহার... ...বাকিটুকু পড়ুন

রিয়েলিটি আপনারা মাইনে নেন

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১০:৩০



নরেন্দ্র মোদীকে আপনি যতই অপছন্দ করেন না কেন, তার একটা একটা প্রশংসনীয় গুণ আছে। সে বিশেষজ্ঞদের উপদেশ নিতে এবং সেই অনুযায়ী নিজের অপছন্দের কাজটা করতেও পিছপা হয় না।
সে... ...বাকিটুকু পড়ুন

এভাবেই নাকি এখন চলে!

লিখেছেন রাজীব নুর, ২৬ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৯



চাবি সহযোগে তালা খোলা অতিশয় সহজ
কিন্তু আজকাল প্রায়শই গুলিয়ে ফেলি তালগোল!
এটা নিয়ে নিত্য বাহাসে ভেঙে যায় পাখিদের পার্লামেন্ট!
অতঃপর গোপনে সেরে ফেলি সহজ বোঝাপড়া!

প্রতিদিন যে পথে আসি... ...বাকিটুকু পড়ুন

×