somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যোগ্যতা দিয়েই মানুষের মূল্যায়ন

০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি মাঝেমধ্যেই এর-ওর সাথে সুখ-দুঃখের কথা শেয়ার করি। দেখা যায়, সুখের ঘটনা কম, বেশিরভাগই দুঃখের ঘটনা। অনেকে সমব্যথী হয়, আবার অনেকে মজা নেয়। শুভানুধ্যায়ীরা বলেন, দুঃখের দিন শেষ না হওয়া পর্যন্ত এসব না বলাই ভালো। এখন তুচ্ছ-তাচ্ছিল্য করবে। অথচ দিন বদলালে এরাই প্রশংসা করবে।

শুভানুধ্যায়ীয়ের কথাই ঠিক। তাও নিজেকে বদলাতে পারি না। আমার মনে হয়, এসব ঘটনা মাঝেমধ্যে শেয়ার করলে আপন-পর চেনা সহজ হয়। জীবনের একটা সময় মনে হতো সবাই আপন, এভাবেই তো তারপর একসময় বুঝতে শিখেছি সবাই আপন হয় না।

অনার্সে ভর্তি হওয়ার পর নিজে নিজে চলার চেষ্টা করছিলাম। কিছুতেই কিছু হচ্ছিল না। সহপাঠীরা ধুমসে টিউশনি করাচ্ছিল, অথচ আমি একটা টিউশনিই পাই না। একে-ওকে বলি কেউ দেয় না। সিভি নিয়ে কোচিং থেকে কোচিংয়ে দৌড়াই, জুতার তলা ক্ষয়ে যায়; কিন্তু কেউ ডাকে না। এভাবে ৫-৬ বছর কেটে যায়, মাসে মাত্র ৩ হাজার টাকা উপার্জন করার যোগ্যতা হয় না আমার। গার্মেন্টসেও চাকরি হয় না। মাস্টার্সে উঠার পর কোনোমতে ছোটোখাটো একটা-দুটো কাজ পাই, পেট চালানোও কঠিন। লড়াইটা আমার চলতেই থাকে।

এসব ঘটনা পরিচিতজনরা অনেকেই জানেন। মজার ব্যাপার হলো, সবচেয়ে কাছের মানুষেরা বেশিরভাগ জানেন না। ব্লগেও মাঝেমাঝে শেয়ার করেছি। সমব্যথী হয়েছেন অনেকে, অনেকে আবার নিন্দাও করেছেন। একজন তো সরাসরি খোঁটাও দিয়েছিলেন, অনার্স-মাস্টার্স করেও কিছুই করতে পারিনি। আঘাত করে অনেক কথাও বলেছেন। খুব ব্যথিত হয়েছিলাম এটা ভেবে যে, এই ভদ্রলোক একসময় আমার জন্য কিছু করার চেষ্টা করেছিলেন।

একজন আমার টিউশনি নিয়ে বাহাসও করেছিলেন। আমি অবশ্য তেমন কিছু মনে করিনি। এটা স্বাভাবিক। মানুষ তো যোগ্যদেরই মনে রাখবে। অযোগ্যদের কে মনে রাখে? আর যোগ্যতা নিজেকেই অর্জন করতে হয়। অনার্সের পর নয় মাস বাড়িতে বসে ছিলাম। নিজের মা-বাবা, পাড়া-পড়শিরা পর্যন্ত বিরক্ত হয়ে গিয়েছিল। সুতরাং, আমাকে নিয়ে কেউ বাহাস করবে- এটা তো অস্বাভাবিক কিছু না।

অনার্সে থেকে যখন একটা টিউশনি জোগাড় করতে পারছিলাম না, এক মামা বলেছিলেন সবাই টিউশনি করে নিজের খরচ চালায়। আমি কেন পারছি না? আমি নিজেও বুঝতে পারছিলাম না কেন পারছি না। এত অসহায় লাগছিল, মনে হচ্ছিল যেকোনো কাজ পেলেও করব। কিন্তু তেমন কোনো কাজও পাইনি।

আহমদ ছফা একবার নাকি না খেয়ে ঢাকা শহর টইটই করে ঘুরছিলেন। হুমায়ুন আহমেদ জিগ্যেস করেছিলেন, ঘটনা কী? ছফা জানান, তিনি খিদে নিয়ে গল্প লিখবেন। খিদের গল্প আমি ভালোমতোই জানি। আমি এটাও বুঝি কেউ নিজে ভুক্তভোগী না হলে অন্যের কষ্ট বোঝে না। অবশ্য অনেকে নিজের লড়াইটা ভুলে যায় একসময়। এই যেমন আমি যখন একটা কোয়ার্টারে ভাড়া থাকতাম, আমার এক-দু’জন বন্ধু আসত আমার বাসায়। সরকারি চাকুরে আমার রুমমেট বিরক্ত হতো। তাচ্ছিল্য করে এটা-ওটা বলে ফেলত। অথচ একসময় সে নিজেও বেকার ছিল। সেও এর-ওর বাসায় থেকে পরীক্ষা দিত।
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০২৪ বিকাল ৩:৩৬
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×