somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নিজে ভুক্তভোগী না হলে অন্যের দুঃখ অনুধাবন করা যায় না

০৭ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


রামপুরায় একটা বহুজাতিক প্রতিষ্ঠানের (প্রাণ-আরএফএল) ‘ফুড আউটলেট’ এ কিছুদিন কাজ করতে হয়েছিল। জুতো সেলাই সেই থেকে চণ্ডীপাঠ, মানে ঝাড়পোঁছ থেকে শুরু করে পণ্য বিক্রি সব কাজই করতে হতো। যেহেতু অন্য কোনো কর্মসংস্থান ছিল না, আর আমাকে ঢাকায় টিকে থাকতে হবে; সে কারণে সর্বোচ্চ চেষ্টা করেছি কাজটা ভালোভাবে করতে।

যাহোক, ওখানে থেকে একটা বিষয় লক্ষ্য করলাম। প্রতিদিন গাড়িতে করে নতুন নতুন খাবার আসে। আর বাসি খাবার গাড়িতে তুলে দেওয়া হয়। তারপর সেগুলো ফেলে দেওয়া হয়।

আমার খুব অস্বস্তি লাগত এটা ভেবে যখন জানলাম এত দামি দামি খাবার ফেলে দেওয়া হয়। পুরোপুরি নষ্ট হয়ে যাওয়ার আগে এগুলো চাইলে টোকাইদের বা ফুটপাতে যারা রাত্রিযাপন করে, তাদের দিয়ে দেওয়া যায়। আমার মধ্যে প্রশ্ন জাগত, কেন এসব ওদের দিয়ে দেওয়া হয় না? কোনো এক গবেষণায় পড়েছিলাম পৃথিবীর প্রায় ৮০ কোটি মানুষ না খেয়ে রাতে ঘুমোতে যায়। মাঝেমধ্যে গাড়িতেও এমন লেখা থাকে অথবা অনেক দিনপঞ্জিকায়ও লেখা থাকে।

আমি আউটলেট ম্যানেজারকে বলেছিলাম, এ খাবারগুলো কিন্তু অনাহারীদের দিয়ে দেওয়া যায়। উনি হেসে উড়িয়ে দিয়েছিলেন। বলেছিলেন, এমন নিয়ম নেই।

মালিবাগে যখন কাজ করতাম, আমাদের অফিসের পাশে ফুডপান্ডার অফিস ছিল। অনেক সময় অর্ডার ক্যানসেল হলে খাবার দিয়ে যেত। মাঝেমধ্যে অনেক খাবার আসত। আমি আর কেয়ারটেকার কিছু খেতাম আর বাকি খাবার ছিন্নমূলদের মাঝে বিতরণ করতাম। এত ভালো ভালো খাবার পেয়ে ওরা আনন্দে আত্মহারা হয়ে যেত।


গ্রামে-গঞ্জে ভিলেজ পলিটিক্স বলে একটা ব্যাপার আছে। কে কীভাবে অন্যের পেছনে লাগতে পারে, তার ভালো ভালো নজির আছে। তবে সবচেয়ে ভয়াবহ ব্যাপার হলো, জমি নিয়ে দ্বন্দ্বে খুনোখুনি। অনেক সময় জেদের বশবর্তী হয়ে বিষ ছিটিয়ে এ ওর পুকুরের মাছ নিধন করে, রাতের আঁধারে কলাগাছ, পেয়ারা গাছসহ অনেক গাছ কেটে রেখে যায় যেগুলো হয়তো ধার-দেনা করে লাগানো হয়েছিল দুটো পয়সা উপার্জনের আশায়।

এই যে ক্ষয়ক্ষতি করা হয়, যারা এগুলো করে এতে তাদের লাভ হয় না কিছুই। অনেক সময় ধরা পড়লে শাস্তি হয়। তাও কেন এসব করে কে জানে।

রাজনৈতিক দ্বন্দ্বে অনেকসময় অন্যের ব্যাপক ক্ষতি করা হয়। তাতে নিজেদের লাভ তো হয়ই না, উল্টে আরও ক্ষতি হয়। প্রতিপক্ষ শক্তিশালী হয়েছে চরম প্রতিশোধ নেয়।


কেউ মারা গেলে অথবা ক্ষতিগ্রস্ত হলে অনেকে খুব খুশি হয়। এবং নগ্নভাবে সেটা উপস্থাপনও করে। এরা ভাবে না এরা নিজেরা যখন মরবে অথবা ক্ষতিগ্রস্ত হবে, অন্যরাও তো খুশি হবে। যদিও এ শ্রেণিই পরে জ্ঞান দান করবে, অন্যের দুঃখে হাসতে হয় না। এটা-সেটা যুক্তি হাজির করবে। অথচ ওরা নিজেই যদি অন্যের দুঃখে বাহাস না করত, তাহলে হয়তো প্রতিপক্ষও এমন বাহাস করত না।

নিজে ক্ষতিগ্রস্ত হলে পরীক্ষা আর অন্যে ক্ষতিগ্রস্ত হলে গজব; এই তত্ত্বে বিশ্বাসীদের অবশ্য কিছু বোঝানো সম্ভব হয় না। এরা নিজেদের যুক্তিতে সবসময় অটল থাকে। যদিও একসময় ভুল ভাঙে, তবে ততদিনে যা ক্ষতি হওয়ার হয়েই যায়।

ছবিঃ অন্তর্জাল
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৪ সকাল ৯:৪৮
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠের সওয়াব

লিখেছেন শিমুল মামুন, ০৮ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৪৬


লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গুরুত্বপূর্ণ একটি আমল। এর ফজিলত ও সওয়াব অনেক বেশি। আমলটি করার ব্যাপারে হাদিসে অনেক বর্ণনা এসেছে।

সাগরের ফেনা পরিমাণ গুনাহ মাফ হয়
আবদুল্লাহ ইবনে আমর... ...বাকিটুকু পড়ুন

সী পার্ল এবং চারপাশ

লিখেছেন রোকসানা লেইস, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৪


খুব ভোরে ঘুম ভাঙ্গল। সূর্য তখনও জাগেনি। ব্যালকুনিতে গিয়ে বসলাম কিছুক্ষন। সামনে সাগর আপনমনে ঢেউ তুলে নাচছে। একজন মানুষও নাই সাগরপাড়ে। এমন নিরিবিলি সাগরপাড়ই চেয়েছিলাম। যেখানে পুরোটাই আমার থাকবে।... ...বাকিটুকু পড়ুন

ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয়

লিখেছেন এমএলজি, ০৯ ই আগস্ট, ২০২৬ রাত ২:৪০

= ড. ইরফান আল-হোসাইনীর রহস্যজনক মৃত্যু - জীবনের চেয়ে কোনো সম্পর্ক বড় নয় =

বিশ্বখ্যাত আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি এনভিডিয়া (NVIDIA)-তে কর্মরত, বুয়েটের প্রাক্তন শিক্ষার্থী এবং অত্যন্ত সম্ভাবনাময় তরুণ বিজ্ঞানী ড.... ...বাকিটুকু পড়ুন

হয় না দেখা আর

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৯ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৩


কতদিন হলো, হয় না দেখা
রঙধনু মেলা, শীত কাটে না
আর ঐশ্বর্য উষ্ণ বেলা
চঞ্চলতায় টিপুটিপু খেলা;
বিস্মৃতির পাতায় ডুবে যাচ্ছে
চাঁদ না দেখার আর্তনাদ,
ভেঙ্গে পরেছে অমোঘ
অপেক্ষায় দীর্ঘশ্বাস ঘুণ ধরেছে
নুনে পরেছে সময়ের ছলনা
মুখ ফিরেছে বাতাসের... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ শেষ জীবনে

লিখেছেন সামিয়া, ০৯ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৩৯



ঘুমিয়ে থাকা একজন মানুষ কখনো কখনো জেগে থাকা একজন মানুষের চেয়ে অনেক বেশি ভালো থাকতে পারে? কথাটা শুনতে অদ্ভুত। কিন্তু বয়স হলে মানুষ অনেক অদ্ভুত কথাই বিশ্বাস করে চিন্তা... ...বাকিটুকু পড়ুন

×