somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বইমেলা নিয়ে কিঞ্চিৎ বাতচিৎ

১৩ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শুক্রবারের পর (১০ ফেব্রুয়ারি) আজ (১৩ ফেব্রুয়ারি) বইমেলায় গিয়েছিলাম। দু’দিনে বই কিনলাম মোটে একটা। নাটকের বইয়ের জন্য অন্য প্রকাশ’র স্টল খুঁজতে খুঁজতে মুক্তদেশ’র স্টলের সামনে আসার পর স্বয়ং লেখক মহাশয় বইটা হাতে ধরিয়ে দিলেন। নেড়েচেড়ে দেখলাম। তারপর মনে হলো লেখা খারাপ না।

উপন্যাসধর্মী এ বইটার নাম ‘পোস্টমর্টেম’; লিখেছেন মাসুদ চাকলা নামে জনৈক লেখক। এটা উনার তৃতীয় উপন্যাস। উনার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ ‘কীর্তনখোলার বাঁকে’। এরপর উনি ‘হাসেম আলীর স্বপ্নভঙ্গ’, ‘নরকবিলাস’ লিখেছেন।

এর আগে বইমেলা ঘুরে ঘুরে দেখলাম। অনেক স্টল খাঁ খাঁ করছে। লোকজন বই কেনার চেয়ে ঘোরাঘুরিই বেশি উপভোগ করছে। প্রেমিক-প্রেমিকাই বেশি মনে হলো। অবশ্য বইমেলায় প্রেমিক-প্রেমিকা নিয়ে ঘোরাঘুরির আনন্দই অন্য রকম। যাহোক, কিছু কিছু প্রকাশনী একদম নতুন লেখকদের বই প্রকাশ করেছে। তাদের সাহসী পদক্ষেপ অবশ্যই প্রশংসার দাবিদার। কিন্তু বই কেনাবেচার যা অবস্থা দেখলাম, খুব খারাপই লাগল।

কিছু কিছু বই তো যাচ্ছে তাই। মানুষ গুরুত্বপূর্ণ সব বই রেখে কেন এসব পড়বে? সাহিত্যের প্রতি মমত্ববোধ নেই এমন মানুষ বই প্রকাশ করলে আমার মনে হয় তাদের বিরুদ্ধে মামলা করা উচিত। এর বাইরে যারা মোটামুটি ভালো লেখেন, তাদের কি আত্মীয়স্বজন বা বন্ধুবান্ধবও নেই একটা-দুটো বই কেনার- এই প্রশ্নটাও উঁকি দিল মনে।

কোনো প্রকাশক বা লেখক ভদ্রতার খাতিরে বেচাকেনা নিয়ে সঠিক তথ্য দেন না, তবে ব্যবসা যে খুব ভালো না সেটা সহজেই অনুমেয়। তার ওপর বইয়ের যা দাম, ইচ্ছে থাকলেও অনেকের সাহস হয় না। আমি বই প্রকাশের ক্ষেত্রে লেখকদের প্রায়ই বলি কিছু ধরা পাঠক না তৈরি করে শুধু শুধু বই করবেন না। আপনার যত্নে লেখা বইটা কেউ কিনছে না, কিনলেও খাটের নিচে ফেলে রাখছে- এটা নিশ্চয়ই আপনার জন্য অপমানজনক? তারচেয়ে বরং বিভিন্ন জায়গায় লিখুন। লোকজন মতামত দিক। তারপর না হয় বই করুন।

সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০২৪ সকাল ১০:৩৭
১৪টি মন্তব্য ১৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিজন দাদা, হারালে কোথায় ?

লিখেছেন ডঃ এম এ আলী, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১০


নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।

কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু... ...বাকিটুকু পড়ুন

সক্রেটিস ঈশ্বরের বাণী প্রচার করতেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:১৫



সক্রেটিস মানুষের সাথে কথা বলতে ভালোবাসতেন। তিনি যখনই সময়ে পেতেন, মানুষের সমাগম যেখানেই হতো, সেখানেই তিনি বক্তব্য দিতেন। সেই বক্তব্যগুলো ছিলো, সক্রেটিসের ভাষায়, 'দৈব বাণী' বাঁ 'ঈশ্বরের বাণী'। এজন্যে... ...বাকিটুকু পড়ুন

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১

লাল বদর, কালা বদর এবং ছাপরি.....

লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

×