somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধনের নয়, মনের গরিব

১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সপ্তাহ দুই আগে আমার এক সাবেক সহকর্মী মেসেঞ্জারে হঠাৎ নক দিল। কিছুক্ষণ তার সাথে চ্যাট করার পর কল দিলাম। পুরোনো দিনের অনেক কথা হলো। একপর্যায়ে বলল, স্যার, কিছু টাকা দেন (পরিমাণটা লিখলাম না)। ভাত খাব।

আমি একটু বিব্রতবোধ করলাম। প্রথমত, এতদিন পর কথা হওয়ার একপর্যায়ে কীভাবে সরাসরি টাকা চাইতে পারে! দ্বিতীয়ত, মাসের শেষদিক। আমার পকেটের অবস্থাও তেমন ভালো না। অল্প কিছু টাকা আছে। মাস কুলাবে না, ধার করতেই হবে।

খাওয়ার কথা বলছে যেহেতু, না তো করা যায় না। এমন দিন আমারও গেছে। নগদে টাকা পাঠিয়ে দিলাম। সে জানাল, পরদিন আমার সাথে দেখা করবে। আর তখনই টাকাটা দিয়ে দেবে। আমি চিন্তাও করিনি, জিগ্যেসও করিনি সে টাকা কোথা থেকে দেবে।

তার সাথে ফেসবুকে অ্যাড আছি অনেক বছর হয়। করোনায় স্কুল বন্ধ হওয়ার পর সে তার এলাকা লালমনিরহাট চলে যায়। সেখানে কোনো একটা এনজিওতে ঢুকেছিল। এর মধ্যে ফেসবুকে আবার দেখলাম মেট লাইফে কী একটা ভালো পদে ঢুকছে। ঢাকায় এসেছে মাসখানেক হলো। এখানে নাকি ব্র্যাক ব্যাংকে ইন্টারভিউ আছে। লিখিতসহ বাকিসব আগেই হয়ে গেছে।

পরদিন আমার সাথে দেখা হলো। জানাল, ইন্টারভিউ দিয়েছে। ট্রেনিং হবে। পরে জয়েনিং। একসাথে খাওয়াদাওয়া করলাম। আড্ডা দিলাম সন্ধ্যা পর্যন্ত। যখন যাওয়ার সময় হলো আমার কাছে টাকা চাইল আরও ২০০।

এবার একটু বিরক্তই হলাম। বললাম, আপনাকে গতকাল সবই বললাম, তাও টাকা চাইছেন? যে কয় টাকা আছে সেসব কোন খাতে খরচ হবে তার ফিরিস্তি দিলাম। কিন্তু না সে নাছোড়বান্দা। আমি টাকা না দিলে সে যেতে পারবে না। তার কাছে ভাড়া নেই।

বললাম, ঢাকায় আসছেন টাকা ছাড়াই? চললেন কেমনে একমাস? সে বলল, ১০ হাজার খরচ হয়ে গেছে।

কী আর করা? অগত্যা ৬০ টাকা ভাড়া দিলাম। বললাম, আপনি মিয়া আগের মতোই বাটপার আছেন। শত অভাবেও এই স্বভাবটা হলো না আমার। মিথ্যা কথা বলতে পারি না। বাটপারি করতে পারি না। সে হাসতে হাসতে বলল, আপনি তো মেনে নিতে পারেন। আমি চিন্তা করি আজকে কেমনে বাঁচব সেটা। কালকের চিন্তা কাল।

রাতে মেসেজ দিলাম, ঠিকমতো গেছে কি না। জানাল, গেছে। প্রচণ্ড জ্বর এসেছে। বললাম, নাপা খেয়ে ঘুম দিন।

পরদিন রাতে আবার মেসেজে দিলাম, কী অবস্থা? সে বলল, স্যার, গতকাল দুপুরের পর থেকে এখন পর্যন্ত কিছু খাইনি। আমি বললাম, কাল সকালে আসুন। খাওয়াব নে।

সে বলল, ৫০০ টাকা পাঠান।

একটু মায়া তৈরি হয়েছিল। এ কথা শোনার পর মানিব্যাগের ছবি তুলে পাঠালাম আর কিছু কড়া কথা শোনালাম। সে বলল, না পারলে নাই। এত কথা বলার দরকার ছিল না।

কয়েকদিন পর আবার মেসেজ দিলাম। কী খবর? চাকরি হলো কি না। সে বলল, বাড়ি চলে আসছি। এখন আর জিগ্যেস করলাম না টাকাটা দিলেন না? ওর হয়তো সেটা খেয়ালই নেই।

করোনার সময় এই লোক বাসা ভাড়া না দিয়ে গাজীপুর থেকে পালিয়েছিল। তখন থেকেই তাকে আমি বাটপার বলতাম। তখন সে বলত, স্যার টাকা না থাকলে কী করব? তা ঠিক কথা। কিন্তু তাই বলে একটা উচ্চশিক্ষিত মানুষের ম্যানেজমেন্ট থাকবে না? কথাবার্তা ঠিক থাকবে না? যে ব্র্যাক ব্যাংকের জন্য নির্বাচিত হলো, তার একটা ক্লাস থাকবে না? আমার তো এখন সন্দেহ হচ্ছে সে মিথ্যা কথা বলেছে। কোনো ইন্টারভিউ হয়তো ছিল না।

ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৫ রাত ৯:৪৯
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ৯:০৩

আমার জীবনে দেখা শ্রেষ্ঠ তিনটি পলায়ন দৃশ্যঃ-



(১) ৫ আগস্ট ২০২৪, সেনা তত্বাবধানে শেখ হাসিনার চপ্পল পড়ে দৌড়ে হেলিকপ্টার যোগে পলায়ন দৃশ্য
"১২০৪ সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ... ...বাকিটুকু পড়ুন

জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীর ভাবনা

লিখেছেন ইফতেখার ভূইয়া, ০৫ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৭


আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।... ...বাকিটুকু পড়ুন

তেহরানের ছায়া কি এখন ঢাকা সেনানিবাসে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ৩:০১


সোমবার সকালে জলসিঁড়িতে একটা অনুষ্ঠান হলো। ফিতা কাটা, ফুলের তোড়া, বক্তৃতা, ক্যামেরার ফ্ল্যাশ, স্বাভাবিক একটা উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকে সবই ছিল। সেনাপ্রধান ওয়াকার উজ জামান নিজে হাজির, পাশে... ...বাকিটুকু পড়ুন

×