somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আলো

১৪ ই জানুয়ারি, ২০২৬ রাত ৯:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাউল সম্রাট শাহ আবদুল করিমের আগে কী সুন্দর দিন কাটাইতাম গানটায় একটা ‍লাইন দিন হতে দিন আসে যে কঠিন করিম দীনহীন কোন পথে যাইতাম আমাকে বেদনাহত করে। আগের দিন আহামরি ভালো ছিল না, তবে এখনকার মতো উপলব্ধি সেসময় থাকলে ভুলগুলো শুধরে নিয়ে জীবনটাকে নতুন করে সাজানো যেত। এখন যত চেষ্টাই করা হোক না কেন অতৃপ্তি মোচন কি সম্ভব? সেই বয়সও নেই।

বাবার হঠাৎ অসুস্থতার খবরে কয়েকদিন আগে বাড়ি থেকে ঘুরে এলাম। প্রায় দুই মাস পর ময়মনসিংহে যাওয়া। বাবার রক্তচাপ উঠানামা করেছিল আর কী। যদি কিছু হয়ে যায় সে আশঙ্কায় বাড়ি গিয়েছি। অনেকদিন ধরে বাড়ির জন্য পরাণও পুড়ছিল, নানান জটিলতায় যাওয়া হয়নি। যাহোক, ওষুধ খাওয়ানোয় বাবার অবস্থা এখন ভালোই। তবে বিলক্ষণ বুঝতে পারলাম, মনে হয় না আর বেশিদিন বাঁচবেন তিনি। ২০ বছর ধরে ডায়াবেটিস। তাঁর সমপর্যায়ের যারা ছিলেন, প্রায় সবাই লোকান্তরিত। অনেকে প্রশংসা করে বলেন, শুধু পরিচর্যায় উনি বেঁচে আছেন। 

আমার মা অসুস্থ হয়ে পড়েছেন বাবার পরিচর্যা করতে করতে। অন্যরা তাকে নিয়ে তেমন আশা করেন না, তবে আমার ছোট বোন আর আমি চাই বাবা কমপক্ষে আরও ১০ বছর বাঁচুক। এগুলো হয়তো আবেগি ভাবনা, কিন্তু কী আর করা! সবাই তো চায় মা-বাবা আজীবন বেঁচে থাকুন।

কয়েকদিন আগে জনৈক লেখক ফেসবুকে পোস্ট করলেন, ঠিকঠাক মতো ওষুধ খেলে উনার মাসে ২২ হাজার টাকা প্রয়োজন। পোস্টটা পড়ে ভাবনায় পড়ে গিয়েছি। শরীরের ওপর যে ধকল গেছে, মনে হয় না ৪০ বছরের পর সুস্থ থাকতে পারব। যদি অসুস্থ হই, ব্যয়ভার বহন কঠিন হয়ে পড়বে। আমার বাবাও জীবনে অনেক কষ্ট করেছেন। সাত ভাইবোনকে বলতে গেলে খাইয়ে-পরিয়ে মানুষ করেছেন। নিজের জীবনে তো সচ্ছলতা আনতে পারেননি। এখন দিন গুনছেন মরণের। নিয়মতান্ত্রিকভাবে চলতে পারলে হয়তো এখনও সুস্থ থাকতেন।

মৃত্যু তো অবশ্যম্ভাবী সত্য-এড়ানোর সুযোগ নেই। তাও অনেকের আগে, কারও বা পরে প্রত্যাশা থাকে - যদি সবকিছু ঠিকমতো চলে/চলত, মরেও স্বস্তি মেলে/মিলত। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, আমি সেই পরে প্রত্যাশা থাকা মানুষ। জীবনের হিসেব কষতে হয় অসময়ে। গাইতে হয়, দিন গেলে আর দিন আসে না ভাটা যদি লয় যৌবন

ছবি
সর্বশেষ এডিট : ১৫ ই জানুয়ারি, ২০২৬ সকাল ১০:১১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধূসর ওয়ালেট

লিখেছেন মোহাম্মদ সজল রহমান, ১২ ই জুন, ২০২৬ রাত ১০:৪৭

একটা ধূসর রংয়ের ওয়ালেট
সবুজাভ ভ্যানিটি ব্যাগ থেকে বের হলো নীরবে
তার শান্ত হাতের উপর চেপে ধরতেই প্রশ্ন -
এটা আমার জন্য ?
ঘাড় নেড়ে সম্মতি দেখেই চঞ্চলতা ছুঁয়ে গেলো... ...বাকিটুকু পড়ুন

আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:০৭


আমরা এখন কোথায় আছি, কোথায় যাচ্ছি জানিনা ?



আজ শুক্রবার, ১২/০৬/২০২৬ ইং তারিখ
................................................................
গিয়েছিলাম পাড়ার মসজিদে জুম্মার নামাজ পড়তে ।
সব সময়ই যাই, একটু বয়ান শুনি তারপর খুৎবা শুরু হয়,নামাজ... ...বাকিটুকু পড়ুন

যে যায় লঙ্কায় সে হয় রাবণ

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই জুন, ২০২৬ রাত ২:৩২


ব্যাংকের সিএসআর বা কর্পোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (Corporate Social Responsibility) তহবিল জিনিসটা খাতায় কলমে বড়ই পুণ্যের কাজ। ব্যাংক ব্যবসা করে লাভ করবে, সেই লাভের একটা অংশ সমাজের জন্য আলাদা রাখবে।... ...বাকিটুকু পড়ুন

বাকি রইলো; কাঁচা কলা

লিখেছেন সামছুল আলম কচি, ১৩ ই জুন, ২০২৬ সকাল ১১:৪৭


স্ল্যা-কুম, স্ল্যা-কুম, স্ল্যা-কুম.....!!
বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় উন্নতির এ সময়ে; উড়ে এসে জুড়ে বসা, মাথা নষ্ট এ চীজ গুলো আমাদের শিশুদের ব্রেইন ব্লক করে দেয়ার কোনও এক সুদূর প্রসারী প্লানের... ...বাকিটুকু পড়ুন

স্মৃতির নৌকা

লিখেছেন সেজুতি_শিপু, ১৩ ই জুন, ২০২৬ বিকাল ৪:১১

কোন কোনদিন আলোর শৈশবে চোখ মেলে
মাধবীলতার হাসিমুখ সম্ভাষণের ওপাশে স্বচ্ছ আকাশে
এক ঝাঁক কবুতরের ওড়াউড়ি দেখতে দেখতে-
নিজেকে বড় ভাগ্যবান বলে মনে হয়,
চকিতে অপার্থিব আলো যেন ঢুকে পড়ে আত্মায়।

কোন কোন সন্ধ‍্যেয়... ...বাকিটুকু পড়ুন

×