somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চার ডিম থেকে কোটিপতি

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মশিয়ার রহমান, কেশবপুর: যশোরের কেশবপুরের মোমিনপুর গ্রামের শিক্ষক নাজমুল ইসলাম ইমাম। তার শিক্ষক পরিচয় অনেকটা ঢেকে গেছে। সবাই তাকে চেনেন আদর্শ পোলট্রি খামারি হিসেবে। ১৯৮৩ সালে মাত্র চারটি ডিম দিয়ে ব্যবসা শুরু করেন তিনি। কঠোর পরিশ্রম আর নিষ্ঠার ফলে এখন তিনি কোটি টাকার মালিক। মাসে লাভ হয় ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা। তার দেখাদেখি উপজেলায় প্রায় সোয়া ৩০০ মুরগির খামার গড়ে তোলা হয়েছে। এগুলোর ২৬৪টি তালিকাভুক্ত। তালিকার বাইরে রয়েছে বাকিগুলো। এসব খামারে কাজ করে স্বাবলম্বী হয়েছে অনেক মানুষ।
জানা গেছে, ১৯৮৩ সালে মাদরাসা শিক্ষক নাজমুল ইসলাম ইমাম ঢাকায় গিয়ে পোলট্রি খামার করতে উদ্বুদ্ধ হন। তখন ব্রয়লারের ডিম বা বাচ্চা তেমন পাওয়া যেত না। তার মনে ইচ্ছা ছিল একদিন তিনি ব্রয়লার হ্যাচারির মালিক হবেন। এ মনোবল নিয়ে তিনি যশোরের ঝুমঝুমপুর সরকারি পোলট্রি খামার থেকে চারটি সোনালি জাতের মুরগির ডিম আনেন। পরে দেশি মুরগির সাহায্যে এ ডিম ফুটিয়ে তিনি বাচ্চা উৎপাদন করেন। পরবর্তী সময় তিনি ধীরে ধীরে ব্যবসা সম্প্রসারণ করেন। এরপর আর পেছনে তাকাতে হয়নি। পুঁজি বেড়ে গেলে ১৯৮৬ সালে তিনি ঢাকার এগস অ্যান্ড হেন্স লিমিটেডের কাছ থেকে এবং ভারত থেকে বাচ্চা এনে লেয়ার ও ব্রয়লার পালন করে ডিম এবং মাংস বাজারজাত করা শুরু করেন। পরবর্তী সময় দেশে ব্রয়লার, ব্রিডার ও ফাউমি জাতের বাচ্চা উৎপাদন শুরু হয়। সেখান থেকে তিনি বাচ্চা এনে খামারে লালনপালন ও বাজার জাত করতে থাকেন। শিক্ষক নাজমুল ইসলাম জানান, ২০০০ সালের দিকে তিনি সাতক্ষীরা থেকে ৫০০ ক্যাপাসিটির দুটি বাচ্চা উৎপাদনের মেশিন (ইনকিউবেটর) ক্রয় করে বাচ্চা উৎপাদন শুরু করেন। ২০১৩ সালে পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়ে ২০১৪ সালে তিনি নিজস্ব প্রযুক্তিতে আরও পাঁচটি বাচ্চা উৎপাদনের মেশিন তৈরি করেন। বর্তমানে তার সাতটি মেশিনে সপ্তাহে সাড়ে ৪ হাজার বাচ্চা উৎপাদন হয়। ছয়টি সেটার ও দুটি হ্যাচারে তার খরচ হয়েছে ৭০ লাখ টাকা। খুলনা ও সাতক্ষীরা থেকে খামার মালিকরা এখানে ডিম নিয়ে আসেন বাচ্চা ফোটাতে। তিনি প্রতিটি বাচ্চা ১৭ টাকা দরে বিক্রি করে থাকেন। বর্তমানে তার প্রতি মাসে সব খরচ বাদ দিয়ে ৮০ হাজার থেকে ৯০ হাজার টাকা আয় হচ্ছে। তিনি পোলট্রি শিল্পে সফলতা অর্জন করায় চলতি বছর লায়ন ফিড লিমিটেডের পক্ষ থেকে থাইল্যান্ড এবং এশিয়ান এনিম্যাল হেলথ মেলায় অংশগ্রহণ করেন। তার খামার ও হ্যাচারিতে ছয়জন কর্মচারী রয়েছেন। বাড়ির আঙিনায় আধাপাকা তিনটি দোতলা ঘর নির্মাণ করে বাচ্চা উৎপাদনের জন্য মোরগ-মুরগি পালন করা হচ্ছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আজিজ আল মামুন বলেন, কেশবপুরে ২৬৪টি তালিকাভুক্ত পোলট্রি খামার রয়েছে।
তালিকার বাইরে আরও ৫০ থেকে ৫৫টি খামার রয়েছে। ছোট-বড় সব খামার রেজিস্ট্রির আওতায় আনা হচ্ছে। এসব খামারে ব্রয়লার ও সোনালি জাতের মুরগির চাষ হয়। পোলট্রি খামার করে উপজেলার অনেকেই স্বাবলম্বী হয়েছেন।
সূত্র:
সর্বশেষ এডিট : ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩৬
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আইনের ঊর্ধ্বে কেউ না - সরকারের পদক্ষেপ প্রশংসনীয়

লিখেছেন মাথা পাগলা, ০১ লা অক্টোবর, ২০২৬ দুপুর ২:৪৫




মিরপুর-১ রাড্ডা স্বাস্থ্যকেন্দ্রে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগের ঘটনায় ফেরদৌসী আহমেদ মিষ্টিকে এমপি পদ থেকে পদত্যাগের নির্দেশ দেওয়া সরকারের একটি সময়োপযোগী ও প্রশংসনীয় পদক্ষেপ বলেই মনে করি। তবে পদত্যাগের নির্দেশের... ...বাকিটুকু পড়ুন

ফেরারী বিকেল

লিখেছেন খায়রুল আহসান, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:১৫

বাংলা বর্ষপঞ্জীর ষষ্ঠ মাস, আশ্বিনের শুরু থেকেই দিনের ‘বিকেল বেলা’ টা আমাদের দৈনন্দিন জীবন থেকে হারিয়ে যেতে শুরু করে। আষাঢ়ের শেষ সপ্তাহ থেকে আহ্নিক পরিবর্তনের ফলে প্রতিদিনের দৈর্ঘ্য একটু একটু... ...বাকিটুকু পড়ুন

অন্ধকারের রসায়নবিদ, Case File 02 — সিউলের অসমাপ্ত গুলি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০১ লা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৫৯


লেখকের নোট:
এই গল্পটি ১৯৭৪ সালের দক্ষিণ কোরিয়ার একটি ঐতিহাসিক হত্যাচেষ্টার ঘটনাকে পটভূমি হিসেবে নিয়ে নির্মিত সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম থ্রিলার। ঐতিহাসিক ব্যক্তি ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর পরিকল্পনা,... ...বাকিটুকু পড়ুন

নেভার গিভ আপ!!!: দেশের সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের পিছনে বিনিয়োগ করুন, প্রধানমন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৩

মাননীয় প্রধানমন্ত্রী,
আসসালামু আলাইকুম। আজ আমার খুব খুশির দিন হওয়ার কথা ছিলো। ব্রিটিশ একটি ভার্সিটিতে ৩য় বারের মতো মেন্টর হিসেবে সিলেক্টেড হয়েছি। এই আনন্দে বন্ধু-বান্ধব, পরিবার-পরিজনদের নিয়ে পার্টি দেওয়ার কথা ছিলো।... ...বাকিটুকু পড়ুন

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

×