somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রেইন ব্রেইন ব্রেইন ব্রেইন ব্রেইন.....

০৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১২:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার কাছে মানব শরিরের সবচেয়ে অদ্ভুত অংশ মনে হয় ব্রেইন। এই কারনে ব্রেইন নিয়ে অনেক স্টাডি করি আর মজার বহু তথ্য পাই। আজকে কিছু শেয়ার করলাম। ভাল লাগবে আশা করি কিংবা অনেক তথ্য জেনে মুখ “হা” হয়েও যেতে পারে। পরে দেখুন তাহলে, আর কমেন্টে জানাতে ভুল্বেন না কেমন লাগলো -

১। ব্রেইন এর সাইজ এবং কাজ নিয়ে অনেক মিথ প্রচলিত থাকলেও এটাই সত্য যে ব্রেইনের সাইজের সাথে বুদ্ধিমত্তার কোনও সম্পর্ক নেই।
আপনি জানেন কি আইনস্টাইনের ব্রেইনের সাইজ সাধারন মানুষের গড় ব্রেইনের সাইজের চেয়ে ছোট ছিল?!!!
২। জানেন কি আমরা চোখে যা দেখি ব্রেইনে তার উল্টা চিত্র প্রতিফলিত হয়? মানে ধরুন আপনি একটা চেয়ার দেখলেন, ব্রেইনে চেয়ারের পা থাকে উপরে মাথা থাকে নিচে। ব্রেইন নিজ উদ্যোগে এই চিত্র ঠিক করে দেয়। আর তাই আমরা একটা বস্তুকে সোজা দেখি। তা না হলে পরিস্থিতি কি হত ভাবুন তো !!!
৩। গবেষণায় দেখা গেছে মহিলাদের ব্রেইনের চেয়ে পুরুষের ব্রেইনের সাইজ ১০% বেশি। কিন্তু মহিলাদের ব্রেইনে স্নায়ুকোষ ও তাদের কানেক্টর বেশি থাকার কারনে বেশি দক্ষতার কাজগুলো মহিলাদের জন্য করা সহজ হয়, যেমন গান, রান্না, সেলাই।
৪। ঘ্রান থেকে যেই স্মৃতি ব্রেইনে জমা হয় তা বেশি গাড় ও স্থায়ী হয়। এটা আমার কথা না। গবেষণায় প্রমানিত। একারনেই AXE ….very very… এহেম এহেম।
৫। আমাদের ব্রেইনে যেই পরিমান রক্তনালী আছে তা সোজা করে মাপ্লে যেই দৈর্ঘ্য হবে তা পুরো পৃথিবীকে ৪ বার প্যাচ দিতে পারবে? বিশ্বাস হচ্ছে না?? গুগলে খুজেই দেখুন!!! বাই দ্য অয়ে ব্রেইনের রক্তনালীর দৈর্ঘ্য ১০০,০০০ কিমি।
৬। বিশ্বাস হবে কিনা জানিনা গড়ে একজন মানুষ দৈনিক ৭০,০০০ চিন্তা করে।বিলিভ ইট!!!
৭। জানেন কি আপনি যতক্ষণ জেগে থাকেন আপনার ব্রেইনে তখন যেই পরিমান ইলেকট্রিক ইম্পালস তৈরি হয় তা একটি লাইট বাল্ব জালিয়ে রাখার জন্য যথেষ্ট। বিজ্ঞানে ইদানিং এটাকে “লাইট বাল্ব মোমেন্ট” বলা হয়।
৮। হয়ত শুনেছেন ব্রেইনের ডান দিক শরিরের বাম পাশ কন্ট্রোল করে, আর ব্রেইনের বাম দিক শরিরের ডান পাশ কন্ট্রোল করে। কিন্তু এটা জানেন কি ব্রেইনের বাম পাশ লজিক্যাল চিন্তা করে আপনাকে কাজ করতে বলবে আর ব্রেইনের ডান পাশ ইমোশন দিয়ে চিন্তা করে আপনাকে কাজ করতে নির্দেশ দিবে।
৯। আর এই যে ব্রেইন নিয়ে এত কথা বললাম, এটা জানেন তো ব্রেইনের ৬০% ই চর্বি আর বাকি বেশির ভাগ হল পানি। চর্বি আর পানি আপনার দৈনন্দিন এত কাজের ডিসিশন দেয়। হা হা হা ... মজার না!!
আজকে অনেক অদ্ভুত সত্য জানলেন। সামনে আরও অনেক মজার সত্য নিয়ে আসব।
সবাই ভাল থাকবেন।
১৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

লিখেছেন নতুন নকিব, ১৯ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:০৪

নবীজি ﷺ -এর অতুলনীয় উপমা: হাদিসে প্রকৃতি ও প্রাণের অপূর্ব ছবি

এআই দ্বারা তৈরিকৃত ছবি।

আরবের সাহিত্যের স্বর্ণযুগে, যখন কবিতা ছিল জাতির প্রাণশক্তি এবং ওকাজের মেলায় কাব্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠ কবিতা... ...বাকিটুকু পড়ুন

এসো ঈদের গল্প লিখি..... পড়ি

লিখেছেন অপ্‌সরা, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১০:১১


আরও অনেকের গল্প পড়ার অপেক্ষায়..... স্বপ্নের শঙ্খচিলভাইয়া, নতুন নকিবভাইয়া, প্রবাসীকালোভাইয়া,ওমর খাইয়ামভাইয়া, হুমায়রা হারুন আপুনি, করুনাধারা আপুনি, মেহবুবা আপুনি, রাজীব নূর ভাইয়া, রানার ভাইয়ার গল্প পড়তে চাই, জানতে... ...বাকিটুকু পড়ুন

কে আমারে ডাকে?

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ১৯ শে মার্চ, ২০২৬ রাত ১১:২০

কিছু কিছু গান তৈরির পর সৃষ্টির আনন্দে আমি অত্যধিক উচ্ছ্বসিত হই। এ গানটার ফিমেইল ভার্সনটা তৈরি করেও আমি অনেক অনেক তৃপ্ত। আপনারা যারা ফোক-ক্ল্যাসিক্যাল ফিউশন ভালোবাসেন, এটা তাদের জন্য উপযুক্ত... ...বাকিটুকু পড়ুন

ইরানের ভুল বনাম যুদ্ধকৌশল

লিখেছেন আলামিন১০৪, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১২:০৯






ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করেছিল এবং তার মাশুল দিচ্ছে হাড়ে-হাড়ে। যখন গাজার শিশু-মহিলা-আপামর জনসাধারণকে নির্বিচারে বোমা-ক্ষেপনাস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করা হচ্ছিল তখন আম্রিকা বলেছিল ঈসরাইলের উপর হামলায় ইরানের ভূমিকা নেই- মানে... ...বাকিটুকু পড়ুন

লোভে পাপ, পাপে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে মার্চ, ২০২৬ রাত ১:৫২


"মাংস সমিতি।" এরকম নাম শুনলে প্রথমে হাসি পায়। সঞ্চয় সমিতি শুনেছি, ঋণ সমিতি শুনেছি, এমনকি মহিলা সমিতিও শুনেছি। কিন্তু মাংস সমিতি? তারপর একটু ভাবলে হাসি থেমে যায়। কারণ... ...বাকিটুকু পড়ুন

×