১৯৭১ এর পর অনেক বছর পেরিয়ে গেছে। কিন্তু পাকিস্তানী হানাদার বাহিনীর সহযোগী শক্তি এই বাংলাদেশেই আবার পুনর্বাসিত হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের জঘন্য হত্যার রাজনীতি শুরু হয়েছিল ৭১ সালে মুক্তিযুদ্ধের সময় থেকে। তারই ধারাবাহিকতায় বিএনপি ও জামায়াত শিবিরের উস্কানি ও মদদে তাদের সন্ত্রাসী ক্যাডার বাহিনী পাষণ্ডের মত নারকীয় হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনী যেমন এদেশের নিরীহ জনগণের উপর নারকীয় হত্যা, খুন, ধর্ষণ, লুটপাট, অগ্নিসংযোগ, অমানবিক নির্যাতন করেছিল, ঠিক সে সময়ের স্বভাব চরিত্রকে কোন ভাবেই তারা পাল্টাতে পারেনি। তারা তাদের চরিত্রকে চরিতার্থ করে চলেছে। তাদের প্রকৃত উদ্দেশ্যটা আমরা সাধারন জনগণ বুঝেছি। আসলেই তারা দেশকে ৭১ এর পাকিস্তানী রাষ্ট্র বানাতে চাচ্ছে। বিএনপি-জামায়াতের পরিকল্পনায় দেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দেশের বিভিন্ন স্থানের মন্দির, তাদের বাসস্থান ও জানমালের উপর হামলা করছে। ১ মার্চ থেকে এ পর্যন্ত জামায়াত-বিএনপি সংখ্যালঘুদের ২১টি মন্দির, ৭৭টি বাড়ি ও সাতটি দোকানে আগুন দিয়েছে। এ ছাড়া ১০টি মন্দির, ৫০টি প্রতিমা ভাঙচুর করেছে। তারা পূর্বের ন্যায় এ দেশে আবার হিন্দু-মুসলিম দাঙ্গা বাধানোর চেষ্টা করে ৭১ এ তারা যেমন পাকিস্তান হানাদার বাহিনীকে সাহায্য করে নিজেদের আখের গুছিয়ে বাংলাদেশকে পাকিস্তান রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল, এখনও কি তারা বাংলাদেশকে আবার পাকিস্তান বানাতে চাইছে?
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।