হেফাজতে ইসলামের নগ্ন হামলায় আহত সাংবাদিক নাদিয়া শারমিন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
একুশে টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাদিয়া শারমিন গত ৬ এপ্রিল শনিবার বিকেল ৩টা ৩০ মিনিটের দিকে পুরানা পল্টন মোড়ে দায়িত্ব পালন করার সময় হঠাৎ হেফাজতে ইসলামের ১০ থেকে ১২জন কর্মী এসে তাকে পেটাতে শুরু করে। পুরানা পল্টন থেকে দিগন্ত টেলিভিশনের কার্যালয় পর্যন্ত মধ্যবর্তীস্থানে হেফাজতে ইসলামের কর্মীরা তাকে ৫ থেকে ৬ বার মাটিতে ফেলে দেয় এবং বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন কর্মী তাকে মারধর শুরু করে। এরপর বিভিন্ন গণমাধ্যম কর্মীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজে জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয় ইত্যাদি ইত্যাদি। এখন আমার প্রশ্ন, সাংবাদিক নাদিয়া শারমিন একজন নারী সাংবাদিক এটাই কি তার অপরাধ? নাকি সে হেফাজত ইসলাম নামধারী সন্ত্রাসীদের মুখোশ জন সম্মুখে প্রকাশ করতে চেয়েছিল? সে তো হতে পারত আপনার, আমার বা অন্য কারো বোন বা কন্যা। তারা এমন ভাব করে যেন তারা কোন নারীর গর্ভে জন্ম নেয়নি। কিন্তু তা কি সম্ভব? তাহলে কেন এরুপ বর্বরোচিত হামলা নারীদের উপর। ইসলাম কখনও বর্বরোচিতকে সমর্থন করে না। কিছু কিছু লেবাস ধারি, শয়তান রুপি মানুষ ইসলামের নাম ভাঙ্গিয়ে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশটাকে অচল করার একটা পরিকল্পনা করছে। এইসব মানুষরূপী শয়তানদেরকে চিনে রাখুন। একবার সুযোগ পেলে মধ্যযুগীয় তালিবান শাসনের মতো আপনাকে পশুর মতো বেঁধে রাখবে এই মোল্লারা। বাংলাদেশকে কোনক্রমেই তালেবান আফগান বানাতে দেয়া যাবে না। বাংলাদেশ কোন কাঠমোল্লার দেশ না। এখানে নারী পুরুষ সবারই কর্মক্ষেত্রে সমান বিচরণ থাকবে, সেখানেই তো “ধর্ম যার যার” কথাটির পরিপূর্ণতা কিছুটা হলেও লাভ করবে।
১২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।