অসাম্প্রদায়িক চেতনায় অপশক্তির বিরুদ্ধে জেগে উঠুন!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
বায়ান্নর রক্তে রাঙ্গানো ভাষা আন্দোলনের ফসল আমাদের মহান মুক্তিযুদ্ধ। ভাষার উপর প্রথম আঘাত করেই বাঙ্গালীদের চেতনায় আঘাত করেছিল পাকিস্তানী হানাদার বাহিনী। দেশ মাতৃকার উপর আঘাতের বিরুদ্ধেই দুর্বার প্রতিরোধ গড়ে তোলে এ দেশের দামাল ছেলেরা। একুশ আর একাত্তরের চেতনায় আবারও নতুন প্রজন্ম জেগেছে। স্বাধীনতার বিপক্ষ শক্তি ক্ষমতায় থাকাকালীন সময়ে মুক্তিযুদ্ধের বিরোধিতা কারীদের রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেশের স্বাধীনতাকে শুধু অবমাননা করেনি দেশকে করেছে কলঙ্কিত। স্বাধীনতার ৪২ বছর পার হয়ে গেলেও সেই অপশক্তি কিন্তু এখনও ধ্বংস হয়ে যায়নি। তারা একটু একটু করে শক্তি সঞ্চয় করে আবারও দেশটাকে অরাজকতার নরকপুরিতে পরিণত করার পায়তারা করছে। আর এ কাজে তারা ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। কারণ তারা জানে বাঙ্গালী ধর্মভীরু জাতি। তাদেরকে ধর্মের দোহাই দিয়ে যেকোন কাজ করানো যাবে। কিন্তু সাধারণ জনগণ এখন এত বোকা নেই যে তাদের এই প্রতারণার ফাঁদে আবার পা দিবে। তাই সকলকে এই অসাম্প্রদায়িক চেতনায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখনই এই অপশক্তির বিরুদ্ধে জেগে উঠতে হবে। তা না’হলে দেশকে এরা ধ্বংসস্তূপে পরিণত করতে একটুও পিছপা হবে না। ফলস্বরূপ নিঃশেষ হয়ে যাবে আমাদের নিষ্পাপ ফুলের মত পবিত্র কোমলমতি আগামী দিনের বংশধররাও।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
দেশটা কি আমার বাপের?

আমার বাবা, জন্মের সময়ে তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় ( এখানে অনেকেরই বাবা ছিলেন বা আছেন)- ভাল করে বোঝার জন্য পাসপোর্টের ছবিটা দেখুন;

তখন যদি তিনি ভারতের যে প্রান্ত থেকেই... ...বাকিটুকু পড়ুন
আমার শৈশবের ধর্মানুভূতি

শৈশবে আমাদের বাড়ি থেকে নানাবাড়ি ছিল বিশ কিলোমিটার দূরে। তবে, এইটুকু পথ পাড়ি দিতেই তখন অনেক সময় লেগে যেত। বাড়ি থেকে অর্ধেক পথ যাওয়ার পর পড়ত মাটির রাস্তা।... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।