কওমী মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম ০৬ এপ্রিল ঢাকার প্রাণকেন্দ্র শাপলা চত্তরে মহাসমাবেশ করে তাদের ১৩ দফা দাবি উত্থাপন করে। তাদের দাবি হচ্ছে- তাদের দৃষ্টিতে নাস্তিক ব্লগারদের শাস্তি, নারী নীতি বাতিল, সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্তা ও বিশ্বাস বহাল করণ, শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা, কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা, গ্রেফতারকৃত আলেমদের মুক্তি দান, তাদের মামলা প্রত্যাহার ও আহত নিহত ব্যক্তিদের ক্ষতিপূরণ প্রদান। হেফাজতে ইসলামের দাবিগুলি পর্যালোচনা করে দেখতে হবে আমাদের সংবিধানের মূলনীতিতে কি লেখা রয়েছে। ১৯৭২ সালের সংবিধানের চার মূলনীতি হচ্ছে- গনতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ। ধর্মনিরপেক্ষতার অর্থ হচ্ছে- ধর্ম যার যার, রাষ্ট্র সবার। রাষ্ট্র ধর্মীয় বিধি বিধান পালনে কাউকে বাঁধা দিবেনা, সকল ধর্মের অধিকার সংরক্ষনে সহযোগিতা প্রদান করবে। ধর্মীয় কারনে কারো অধিকার হরণ করবে না, গতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় সকলের অধিকার সংরক্ষন করবে। কাদিয়ানী সম্প্রদায়ের উপর জামায়েতে ইসলামের বহুদিনের ক্ষোভ। জামায়াতের প্রতিষ্ঠাতা মাওলানা মওদুদি লাহোরে কাদিয়ানী ও সুন্নিদের মধ্যে দাঙ্গা বাধিয়ে বহু কাদিয়ানী মুসলমান হত্যা করেন। পাকিস্তানের আদালতে তার ফাঁসির আদেশ হয়েছিল। এখনও জামায়াতে ইসলামি কাদিয়ানী ইস্যু ছাড়তে পারেনি। বাংলাদেশের রাষ্ট্রীয় চরিত্র হচ্ছে অসাম্প্রদায়িক। রাষ্ট্র কোন সম্প্রদায়ের পক্ষ নিয়ে অন্য সম্প্রদায়ের নীতি আদর্শকে বিসর্জন দিতে পারে না এবং কোন সম্প্রদায়কে ২য় শ্রেণীর নাগরিকে পরিনত করতে পারে না। সে ক্ষেত্রে হেফাজতে ইসলামের রাষ্ট্র বিরোধী দাবি দাওয়া রাষ্ট্রের পক্ষে মেনে নেয়া সম্ভব নয়। তাহলে রাষ্ট্র ব্যবস্থা পাকিস্তান অথবা আফগানিস্তানের মত তালেবানি রাষ্ট্রে পরিনত হবে। মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দেশ বিচ্যুত হবে। বিশিষ্ট সংবিধান প্রণেতা ডঃ কামাল হোসেন বলেন মৌলবাদী হেফাজতে ইসলামের দাবি গুলি আমাদের সংবিধান পরিপন্থী। হেফাজতের দাবি তো জামায়াতের দাবি, এর সাথে একমত হলে স্কুল কলেজ এ নারী শিক্ষা বন্ধ করে দিতে হবে। চাকুরি ব্যবসা সকল ক্ষেত্রে নারীর কাযর্ক্রম বন্ধ করে নারীকে গৃহবন্দী করতে হবে। অপরাজেয় বাংলা ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্য ভেঙ্গে ফেলতে হবে। দেশের হাজার বছরের বাঙ্গালী সংস্কৃতিকে জলাঞ্জলি দিতে হবে। নারী শিক্ষা বন্ধ হলে দেশের জনসংখ্যার অর্ধেক গৃহবন্দী হয়ে অশিক্ষিতের হার বেড়ে যাবে। শিল্প, কল কারখানা বিশেষ করে পোশাক শিল্প মুখ থুবড়ে পড়বে। আসুন ঐক্য গড়ে তুলি ৩০ লাখ শহীদের রক্তে অর্জিত স্বাধীনতা এই তালেবানি শক্তির কাছে কখনও মাথা নত করতে পারেনা।
হেফাজতে ইসলামের ১৩ দফার বেশির ভাগই সংবিধান পরিপন্থি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।