এই ছোট্ট জীবনে আর কত দেখব। পাথর তো জড় বস্ত, সেই জড় বস্তুও সহ্য করতে পারবে না। কোনটা বাদ দিয়ে কোনটা বলব। যাদের দস্যুপনায় দুনিয়া খ্যাত দস্যুরাও হার মেনেছে। আজ আপনারা জনগনের বন্ধু বলে নিজেকে আত্মপ্রকাশ করতে চাচ্ছেন। কথায় কথায় আপনারা বলে থাকেন তিন বারের প্রধানমন্ত্রী। তিন বারের দেশ শাসনের অভিজ্ঞতা। কি দিয়েছেন এই মাত্র ৫৫,৫৯৮ বর্গমাইলের দেশটাকে? যেখানে একদিনে সমস্ত দেশটা পরিভ্রমন করা যায়। পার্শ্ববর্তী দেশ সহ বিশ্বের দিকে চোখ মেলে দেখলে কোথায় তারা আর কোথায় আমরা। ছোট বেলার সেই বইয়ের পংতিটা মনে পড়ে গেল “শৈবাল দীঘিরে বলে উচ্চ করে শির, লিখে রেখ এক ফোঁটা দিলেম শিশির”। দীর্ঘদিন ক্ষমতায় বসে শুধু নিয়েছেন, যেটুকু দিয়েছেন তা ছিল আপনাদের কর্তব্যের তুলনায় খুবই নগন্য। আর সে নগণ্যের জন্যই বড় বড় বুলি আওড়াচ্ছেন। জাতীয় পার্টির কথা কি আর বলব, যার আমলে এদেশে ছাত্র, কিশোররা হাতে খড়ি দিয়েছিল সন্ত্রাস, নৈরাজ্য, আর অস্ত্র হাতে নিয়ে। মাস্তান নামে নিজেদেরকে পরিচয় দিত। দিনে দুপুরে মানুষকে মেরে ফেলত। থানায় মামলা হলে কিছুদিন পরে দেখতাম তারা নির্দোষ। লোকে বলাবলি করত কিছু হবে না, ওরা জাতীয় পার্টির লোক। পত্রিকায় পর্যন্ত এ ভাবে লেখা এসেছিলো এক মুরুব্বী, কিশোর এক বালক কে এভাবে বলছে, পিস্তল পেলে কোথায় বাবা? তাহলে দেখুন অস্ত্রের প্রাপ্যতা কত সহজ ছিল। এখন দলীয় জোটের সেই সব বড় ভাই, ছোট ভাই, লিডার ও ক্যাডার এইসব বিশেষণযুক্ত পাতি নেতাদের তেমন একটা চোখে পড়ে না। যাদের ভয়ে সর্বদা তটস্থ থাকত এলাকা/মহল্লা। কেউ কেউ আবার বসন্তের কোকিলের মত মিষ্টি কথার ঝুড়ি বয়ে বেড়াচ্ছে। কিন্তু আমরা যে কিছুতেই ভুলতে পারছি না আপনাদের নির্মমতার কথা। দেশ প্রেমের কথা না বলে বলুন যে আমাদের লুণ্ঠিত টাকা কমে গেছে। আবার নতুন করে বাকি চাহিদাটা পুরন করার জন্য এই প্রাণান্ত প্রয়াস। তারেক রহমান যার পরোক্ষ আশীর্বাদ পুষ্ট আস্থাভাজন সন্ত্রাসী ক্যাডার বাহিনী যেমন সুব্রত বাইন, কালা জাহাঙ্গীর, টোকাই সাগর, মোল্লা মাসুদ, গিয়াস উদ্দিন আল মামুন এই সকল নেতারা যে কি ভাল কাজ করেছিল এদেশের জনগনের জন্য তা কারোরই অজানা নয়। লুৎফুজ্জামান বাবর একজন স্বরাষ্ট্রমন্ত্রী হয়েও ২০০১ সালে তারই সরাসরি মদদে একযোগে সিরিজ বোমা হামলা করে দেশে এক অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে। এরকম হাজারো তিক্ত অভিজ্ঞতা বুকে নিয়ে মানুষ নামে বোবার মত দিনাতিপাত করেছি। মুখ খুলতে পারিনি তখন। সেই দলকে আবার ক্ষমতায় দেখব? তা কি দেশের মানুষ কখনো চাইবে? এক বাক্যে গলা ফাটিয়ে বলতে পারি তা কখনই সম্ভব নয়।
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।