বর্তমানে বিএনপি-জামায়াত জোটের চলমান হরতাল অবরোধ অতীতের সমস্ত রেকর্ড ভঙ্গ করেছে। এখন সপ্তাহ জুড়ে হরতাল পালন হচ্ছে। ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ী, ছাত্র, পেশাজীবী, খেটে খাওয়া দিন মুজুর, ক্ষুদ্র ব্যবসায়ী এবং আরও অনেক পেশাজীবীর মানুষ। বিরোধীদল হলফ করে বলতে পারবে না তাদের এই হরতাল, বিশৃঙ্খলার অবসান কবে হবে। ইতিমধ্যে তৈরি পোশাক খাতের অবস্থা নাজুক হয়ে পড়েছে। চট্টগ্রাম সামুদ্রিক বন্দর অচল হয়ে পড়েছে। উৎপাদন বন্ধ হওয়ায় গার্মেন্টস শ্রমিকরা এ মাসের বেতন পাবে কিনা অনেকেই সন্দেহ পোষণ করেছেন। এফবিসিসিআই এবং বিজিএমইএ এর নেতারা মনে করেন দেশের এই সংকটময় মুহূর্তে প্রধানমন্ত্রী এবং বিরোধীদলীয় নেত্রীর মধ্যে অতিসত্তর আলোচনার টেবিলে বসা উচিত। একমাত্র এর মধ্যে দিয়ে দেশের আইন শৃঙ্খলার উন্নতি হবে। সর্বস্তরের মানুষও আশাবাদী হয়ে উঠেছে। ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক প্রধান ব্যারনেস অ্যাসটন বলেন, “সংলাপই হচ্ছে সংঘাতপূর্ণ পরিস্থিতি মোকাবেলার অন্যতম প্রধান উপায়।” বহিঃবিশ্ব এ বিষয়ে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত গতকাল সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, “সংলাপ অবশ্যই হবে এবং পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে।” বাঙ্গালী বীরের জাতি, অতীতে এ বিষয়ে বহুবার প্রমানিত হয়েছে। তেতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত সমস্ত অধিবাসী বাঙ্গালী। এখানে কোন গোত্র পতি/গোত্র প্রধান নেই, যার কারণে সমস্যার সমাধান হবে না। এই ভু-খণ্ডে সকলেই সমতলের অধিবাসী, সকলেই বাঙ্গালী ঐতিহ্যে বিশ্বাসী। সকলের শরীরেই বাঙ্গালীর রক্ত ধারা প্রবাহমান। সহনশীলতা আমাদের হাজার বছরের ঐতিহ্য। দেশের শান্তি শৃঙ্খলার স্বার্থে, উন্নয়নের স্বার্থে আমরা সংলাপে বসবো। আগামী দিনের শিশুর নিরাপদ আবাসভূমি গড়ে তুলবো। এই হবে আমাদের প্রত্যাশা। জয় হবে বাঙ্গালীর, জয় হবে বাংলাদেশের।
বর্তমান রাজনৈতিক সংকট সমাধানের উপায়-“সংলাপ”
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন
আজকে স্রেফ একা ছিলাম....
আজকে স্রেফ একা ছিলাম....

সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।