somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রাহমানের দিনপঞ্জী

১১ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাবেক জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান জামায়াতি প্রকাশনা আমার দেশ এর সম্পাদক। দীর্ঘদিন যাবত তিনি এই পত্রিকার মাধ্যমে সাম্প্রদায়িকতা উস্কে দিচ্ছেন। সম্প্রতি হেফাজত ইসলাম নামে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন রাজধানীর শাপলা চত্বরে লংমার্চ পরবর্তী মহা সমাবেশ করে তার তাত্ত্বিক গুরু ইন্ধনদাতা ছিলেন এই মাহমুদুর রহমান। মহাজোট সরকারের জ্বালানী উপদেষ্টা মাহমুদুর রহমান দেশের একমাত্র তৈল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পাঁয়তারা করেছিলেন। ২০০৭ সালে উত্তরায় সচিবদের নিয়ে যে গোপন বৈঠক হয়েছিল তার উদ্যোক্তা ছিলেন এই মাহমুদুর রহমান। জোট সরকারের শেষ সময়ে জামায়াতি প্রকাশনা “আমার দেশ” বাজারে আসে তখন থেকেই পত্রিকার সম্পাদক বনে যান তিনি। যদিও সাংবাদিকতার উপর তার কোন উচ্চতর ডিগ্রী/প্রশিক্ষন নেই একথা তিনি আদালতে স্বীকার করেছেন। আপাদমস্তক গোঁড়া মৌলবাদী চরিত্রের এই সম্পাদক বাংলাদেশে ইসলামী বিপ্লব কায়েম করতে চান। পাকিস্তানি আদর্শে বাংলাদেশকে গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছেন। সাম্প্রদায়িকতার বিষবাস্প ছড়িয়ে কিভাবে দাঙ্গা বাঁধানো যায় সে বিষয়ে তিনি সিদ্ধ হস্ত। শাহবাগে আন্দোলনরত তরুন প্রজন্মকে তার পত্রিকার মাধ্যমে নাস্তিক হিসাবে অভিহিত করেন। মুক্তিযুদ্ধকে তিনি দেখেন ভারত-পাকিস্তান যুদ্ধ হিসাবে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বে তার কোন আস্থা নেই। তার দৃষ্টিতে মুক্তিযুদ্বের পক্ষ শক্তি মানেই নাস্তিক, আর পাকিস্তান পন্থী জামাত সমর্থক ব্যক্তিরা হচ্ছে আস্তিক এমন উদ্ভট তত্বের আবিস্কারক এই পত্রিকার সম্পাদক। যে কারনে তাকে গ্রেফতার করা হয়েছে তা হল ২০১২ সালের ১৪ ডিসেম্বর তেজগাঁও থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ এবং তথ্য প্রযুক্তি আইনের ৫৬ ও ৫৭ ধারা। জামায়াতি ইসলামের প্রকাশনা সোনার বাংলা এবং দৈনিক সংগ্রাম জনপ্রিয়তা অর্জন করতে ব্যর্থ হওয়ায় জামায়াতি কর্তৃপক্ষ নতুন মোড়কে মৌলবাদী পত্রিকা আমার দেশ এবং নয়া দিগন্ত পত্রিকা প্রকাশ করে। আকৃতিগতভাবে পাশ্চাত্য পোষাকে অভ্যস্ত হলেও চিন্তা ধারায়, বিশ্বাসে তিনি একজন খোদ জামায়াতি/প্রগতিবাদী। মানুষকে ধোঁকা দেওয়ার জন্য জামায়াত শিবিরের রোকন না হওয়া সত্ত্বেও মাহমুদুর রহমানকে “সম্পাদক” নিয়োগ করে জামায়াতি কর্তৃপক্ষ। পত্রিকার শুরুতে সচেতন মহল বুঝতেই পারেনি যে এটি একটি জামায়াতি প্রকাশনা। সাম্প্রতিক তাদের কর্মকাণ্ডে দেশবাসীর বুঝতে অসুবিধা হয়নি কি জিনিষ তারা টাকা দিয়ে কিনতেন। গত ৫ ফেব্রুয়ারি রাজাকার সাঈদীর ফাঁসির রায় ঘোষণার পর পত্রিকাটি সাঈদীকে আন্তর্জাতিক মানের আলেম হিসাবে বর্ণনা করে সংবাদ পরিবেশন করে। কয়েকদিন পর ছবি সহ প্রকাশ করে সাঈদীকে চাঁদে দেখা যাচ্ছে । এমন সংবাদ প্রকাশের ফলে বগুড়া সহ দেশের অনেক স্থানে জামায়াত শিবির তাণ্ডব চালায়, পুলিশ সদস্য হত্যা করে এবং ধর্মীয় সংখ্যালঘু বাঙ্গালীদের উপর হামলা, তাদের বাড়ি ঘর লুটপাট এবং অগ্নি সংযোগ করে। কক্সবাজার, সাতক্ষীরা জেলায় সড়কের গাছ কেটে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। শাবাগের তরুন প্রজন্মের আন্দোলনকে নাস্তিক উপাধি দিয়ে তাদের বিরুদ্ধে কওমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন দাড় করায় যা বর্তমানে হেফাজত ইসলাম নামে হরতাল, অবরোধ করছে। অনুসন্ধানে জানা যায়, এই দলের নেতৃত্ব দিচ্ছেন জামায়াত শিবিরের নেতারা। অধিকাংশ হেফাজত নেতার বিরুদ্ধে রয়েছে মুক্তিযুদ্ধ বিরোধী অভিযোগ। তাদের দাবি আর জামায়াতের দাবি একই সুরে গাঁথা। মাহমুদুর রহমান দেশের এই অরাজকতার জন্য দায়ি বলে অভিজ্ঞমহল মনে করে। বিশেষ ট্রাইবুন্যালে তার বিচার হবে দেশবাসীর এই প্রত্যাশা।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×