বিরোধীদল বিএনপি দেশবাসীর সাথে হরতাল-হরতাল খেলছে। কবি নজরুলের ভাষায় বলা যায়, “হাতের সুখে বানালাম, পায়ের সুখে ভাঙলাম।” দেশের মানুষ হরতাল, অবরোধে অতিষ্ঠ। নিম্নবিত্ত মানুষের রুজি, রুটির ব্যবস্থা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ বিষয়টি অনুধাবন করার ক্ষমতা নেই বিএনপি কর্তৃপক্ষের। রাজনীতি মানুষের জন্য, কিন্তু মানুষকে কষ্ট দিয়ে ক্ষমতার মসনদে বসা রাজনীতি হতে পারে না। লুটেরা, বুর্জোয়া রাজনীতির ধারক বাহক এই দলটি শুধুই ক্ষমতায় যেতে চায় এবং নিজেদের ভাগ্যের চাকা ঘুরাতে ব্যস্ত। কিন্তু তারা ক্ষমতায় গেলে তাদের অর্থনৈতিক দর্শন, দিকনির্দেশনা কি হবে তা দেশবাসীর কাছে প্রকাশ করেনি। সত্য কথা কি তাদের কোন অর্থনৈতিক দর্শন নেই। দেশের মানুষকে তারা বোকা ভাবে। হরতাল অবরোধকে তারা ক্ষমতার সিংহাসনে আরোহনের উপায় হিসাবে বিবেচনা করে। সেজন্যই তারা টানা ৩৬ ঘণ্টার হরতাল ডেকেছে। তাদের নেতাদের মুক্তি তো আইনি প্রক্রিয়ায় হবে। ইতিমধ্যে মওদুদ আহমেদ, বুলু এবং সহিদউদ্দিন চৌধুরী এ্যানি আদালত থেকে মুক্তি পেয়েছেন। অন্যরাও পাবেন, কিন্তু বিএনপি গতকাল সন্ধ্যাবেলা হরতালের ঘোষণা দিল। হরতালে দিনের বেলা গাড়ী চলতে না পারলেও রাতের বেলা চলাচল করত। টানা ৩৬ ঘণ্টা হরতালে সে সুযোগ বন্ধ হয়ে গেল। এতে পরিবহন চলাচল একে বারে বন্ধ হয়ে জনগণের নূন্যতম খেয়ে পরে বেঁচে থাকার জন্য শাঁক সবজি, মাছ-মাংস, খাদ্যশস্য ইত্যাদি আনা নেওয়ার পথও বন্ধ হয়ে গেল। তাহলে তাদের এই হরতাল কি কখনও জনগণের স্বস্তি বয়ে আনবে? বিশিষ্ট জনেরা বলেন, আমাদের সংবিধানে কোথাও হরতালের কথা লেখা নেই। বরং একে প্রতিরোধের কথা বলা হয়েছে। এ বিষয়ে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন দেশবাসি সেই আশা করে। রাজনৈতিক দলগুলো বিশেষকরে বিরোধীদলীয় জোট ১৮ দল, তারা ছাত্র/ছাত্রীদের এইচ এস সি পরীক্ষার কথা বিবেচনা করে আপনাদের হাতে থাকা শেষ অস্ত্র এভাবে জনগণের উপর ছুড়ে মারবেন না।
আলোচিত ব্লগ
আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন
অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার
দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।