কওমি মাদ্রাসা আমাদের জাতীয় জীবনে বিষফোঁড়া। আধুনিক শিক্ষায় শিক্ষিত মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে তাদের দান, যাকাত, ফেতরা সংগ্রহ করে গড়ে উঠেছে এই মাদ্রাসা। কৃষকের ঘরে যখন নতুন ফসল উঠে তখন কোমলমতি ছাত্ররা পিঠে একটা চটের বস্তা নিয়ে বাড়ী বাড়ী যায় এবং কৃষক/কৃষানীদের বলে আমরা মাদ্রাসা থেকে এসেছি কিছু সাহায্য করুন। কোরবানীর সময় প্রতিটি বাড়ীতে, প্রতি ঘরে গিয়ে হাজির হয় এই ছাত্র/শিক্ষকরা এবং যাকাত ফেতরার টাকা চায়। এভাবেই কওমি মাদ্রাসার অর্থনৈতিক ভিত্তি গড়ে উঠেছে। বর্তমানে তারা হেফাজতের নামে দেশবাসিকে মধ্যেযুগীয় শাসন ব্যবস্থায় নিয়ে যাওয়ার তৎপরতা শুরু করেছে। আধুনিক শিক্ষা তাদের দৃষ্টিতে নাস্তিক তৈরির কারখানা। সেজন্য শাহবাগের আন্দোলনকারী, তাদের পক্ষের বুদ্ধিজীবি সমর্থক গোষ্ঠী সকলকে নাস্তিক হিসাবে অভিহিত করছে। কওমি মাদ্রাসার পাঠ্য বিষয় আরবী, উর্দু, ফার্সী, তাদের দৃষ্টিতে নারী শিক্ষা হারাম, রেডিও টেলিভিশন দেখা, ঘরে রাখা হারাম, মাইক বাজানো এটাও হারাম অথচ কওমি মাদ্রাসায় বর্তমানে বেশী মাইক ব্যবহার হয়। জাতীয় জীবনে এই ছাত্র/শিক্ষকদের কোন ভুমিকা আছে বলে আমার মনে হয় না। আমাদের উচিত হবে আধুনিক শিক্ষা গ্রহনের প্রতি তাদের যে ভ্রান্ত ধারনা তা থেকে এসব ছাত্র/শিক্ষকদের বের করে আনা। প্রয়োজনে তাদেরকে আরবী, উর্দুর পাশাপাশি বাংলা, ইংরাজী শিক্ষায়ও শিক্ষিত করতে হবে। এ উদ্দেশ্যে
কওমি মাদ্রাসার ছাত্র/শিক্ষকদের জীবন মান উন্নয়নে ও ধর্মীয় সন্ত্রাসী সৃষ্টির উর্বর কারখানা মাদ্রাসা সমাজ,দেশ ও জাতির জন্য যাতে কল্যাণকর হয় সে বিষয়ে সরকার খুবই আন্তরিক। বর্তমান সরকার ক্ষমতাসীন হওয়ার পর ইসলামী শিক্ষার অনুকূলে ২০০৯ সালে মাদ্রাসা শিক্ষা কমিশন গঠন করে কওমি মাদ্রাসাকে রেজিস্ট্রেশান এর আওতায় আনার কার্যক্রম গ্রহন করে, যাতে তারা সমাজের মূল স্রোতধারায় ফিরে এসে জাতীয় উন্নয়নে অবদান রাখতে পারে। এ লক্ষ্যে সরকারের কিছু পদক্ষেপ রয়েছে। বেশ কিছু পদক্ষেপ বাস্তবায়িত হয়েছে এবং কিছু পদক্ষেপ বাস্তবায়নের লক্ষ্যে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে। যেমন-
ক। মন্ত্রী সভায় ইতোমধ্যে স্বতন্ত্র আরবী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব গৃহীত হয়েছে এবং তা বাস্তবায়ন প্রক্রিয়াধীন রয়েছে।
খ। কওমি মাদ্রাসা শিক্ষা সনদের সরকারী স্বীকৃতি দেয়ার লক্ষে কমিশন গঠন করা হয়েছে এবং ইতোমধ্যে কমিশনের রিপোর্ট গ্রহন করা হয়েছে।
গ। নতুন শিক্ষা নীতিতে সকল মাদ্রাসাকে রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। ফলে শিক্ষা ব্যবস্থার সকল সুবিধা মাদ্রাসার সাথে সংশ্লিষ্টরা পাচ্ছেন।
ঘ। মাধ্যমিক পর্যন্ত ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে।।
ঙ। ইতোমধ্যে ১৭টি মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


