সাবাস বাংলাদেশ! আন্তর্জাতিক সাহায্য ছাড়াই উদ্ধারে সাফল্য।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
জাতি হিসাবে আমাদের গর্ব করার বিষয় হল, আমাদের সমস্যা আমারা নিজেরা সমাধান করতে পারি। আন্তর্জাতিক অঙ্গনে আমাদের সশস্ত্র বাহিনী বিভিন্ন দেশের সমস্যা মোকাবেলা করছে। বাঙালীর যে হৃদয় আছে, বাঙালীর যে মানুষের প্রতি সহমর্মিতা, আন্তরিকতা আছে তা যারা দুর্ঘটনা স্থলে যেয়ে স্বচক্ষে দেখেন নাই তারা উপলব্ধি করতে পারবেন না। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যা ব, বিডিআর, পুলিশ সাথে সাথে সাধারণ জনগণের যে উদ্ধার কাজে অংশগ্রহণ ও সবাই মিলে সাহস ও ক্ষমতাবলে যেভাবে ধ্বংসস্তূপের মধ্য থেকে নিজেদের জীবনকে তোয়াক্কা না করে জীবন বাঁচিয়েছে তা হয়ত পৃথিবীতে বিরল। সাভার দুর্ঘটনার জন্য বিদেশী সাহায্য কর্মী আনলে কতটা সফলতা আসত তা হয়ত অনেকেই বুঝে। বুঝেনা শুধু আমাদের দেশের বিরোধিতার জন্য বিরোধিতা করা যাদের স্বভাবে পরিনত হয়েছে তারা। তাছাড়া ব্রিটেন থেকে সাহায্য কর্মী আসতে তো প্রায় ২৪ ঘণ্টা অর্থাৎ কমপক্ষে ১ দিন লাগত। অথচ এক একটা মিনিট যেখানে মৃত্যুর সংগে পাঞ্জা লড়ছে সেখানে ১ দিন পরে এসে কি বা জীবন উদ্ধারের কাজে লাগত? বিদেশীরা এটা পারত যে, ধ্বংসস্তূপের নীচ থেকে মরা লাশ উদ্ধারে ভারী যন্ত্রপাতি ব্যবহার করে কাজকে ত্বরান্বিত করতে। জীবনই যদি বাঁচাতে না পারলাম তাহলে মরা লাশ বের করতে সামান্য সময় ক্ষেপণে দোষ কোথায়? তাছাড়া এখানে সবাই নিঃস্বার্থভাবে উৎসাহ এবং উদ্দীপনা নিয়ে উদ্ধার কার্যে অংশ গ্রহণ করেছে। আমার মতে বাঙালী জাতি পৃথিবীর শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রশংসার দাবি রাখে। দেশের সমস্যা দেশের অভ্যন্তরেই করা উচিত। নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করতে পারি এই হোক আমাদের ব্রত।
১৩টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।