গত ৫ই ফেব্রুয়ারি ২০১৩ সালে পরাজিত জামায়াত শিবির ভিন্ন নামে হেফাজতে ইসলাম নাম দিয়ে মাঠে নামে এবং সরকারের কাছে ১৩ দফা দাবী উত্থাপন করে। এর প্রধান নেতা হলেন, আল্লামা শফি। তিনি বর্তমানে হাটহাজারী কওমি মাদ্রাসার প্রধান, দেশের বিভিন্ন স্থানে মিছিল সমাবেশ করে জামায়াত শিবির যখন রণকান্ত, ঠিক তখনই ৭১এর পরাজিত শক্তির দোসর রাজাকার কমান্ডার শফির সম্মুখ সমরে উপস্থিতি আমাদের মনে প্রশ্নের উদ্রেক করে। বিএনপি-জামায়াত জোটের সময় এই শফি ১৩ দফা দাবী নিয়ে কেন হাজির হয় নাই? খালেদা জিয়া ৯১ থেকে ৯৬ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন তখনও এই শফি এমন দাবী নিয়ে মাঠে নামেননি। কারন হিসেবে বলা যায়, তখন তারা ছিলেন বিএনপির দোসর। আল্লামা শফি সম্প্রতি বগুড়া জনসভা করলেন হেলিকপ্টারে চড়ে। যার ভাড়া ছিল প্রায় ত্রিশ লক্ষ টাকা। আমরা সবাই জানি কওমি মাদ্রাসা চলে দান, সদকা, যাকাত, চামড়া আর ফিতরার টাকায়। সেই টাকা দিয়ে মাদ্রাসার প্রধান যখন রাজকীয়তার সাথে বিলাস বহুল ভাবে হেলিকপ্টারে ভ্রমন করে, তখন প্রশ্ন জাগে এই টাকার উৎস কি? এর জোগান দাতা কারা? একটু লক্ষ্যে করলেই দেখা যাবে এর উৎস জামায়াতে ইসলামী। কেননা তাদের ব্যাংক, বীমা, রিয়েল এস্টেট, ফার্মেসী, কোচিং ব্যবসা রয়েছে। এই অর্থে হেফাজতের নেতারা সারা দেশে শানে রেসালত এর নামে সরকার বিরোধী জনসমাবেশ করে বাংলাদেশ বিরোধী প্রচার প্রচারনা চালাচ্ছেন। আগামী ৫ই মে তাদের ঢাকা অবরোধ কর্মসুচী রয়েছে। এই উপলক্ষ্যে প্রচার প্রচারনার ঘাটতি নেই। মুলত ঘুম নেই জামায়াত শিবির কর্মীদের চোখে। তাদের উদ্দেশ্যে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করা। হেফাজতের নেতারা সবাই ১৮ দলীয় জোটের নেতাকর্মী দেশবাসী এ বিষয়ে ইতিমধ্যে অবগত হয়েছে। তাদের আন্দোলনে মানুষের কোন অর্থনৈতিক মুক্তি তথা মানব মুক্তির কথা উল্লেখ নেই। সচেতন মহল এই রাজাকারদের ডাকে কখনও সাড়া দিবে না বরং প্রতিহত করে তাদেরকে উপযুক্ত জবাব দিবে এ প্রত্যাশা দেশবাসী এখনও করে থাকে।
আল্লামা শফির বিলাসি ভ্রমন! টাকার উৎস কোথায়?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৫টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।