ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে আহমদ শফীকে মাঠে নামানো হয়েছে তারিখ: ০১-০৫-২০১৩--দেশে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির লক্ষ্যে হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীকে মাঠে নামিয়েছে জামায়াত-শিবির চক্র। তারা দেশে অরাজকতা সৃষ্টি করে যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। প্রেসক্লাবে ‘ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধিতে ওলামা-মাশায়েখ, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা ও শান্তিপ্রিয় জনগণের করণীয়’ শীর্ষক গোলটেবিল আলোচনার আয়োজন করে বাংলাদেশ ওলামা-মাশায়েখ ঐক্যজোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি গোলাম মওলা নকশাবন্দী। মূল প্রবন্ধ পাঠ করেন সংগঠনের সভাপতি আবদুল হালিম সিরাজী।আলোচনায় বক্তারা বলেন, হেফাজতে ইসলামের নামে জামায়াত-শিবির চক্র দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি করতে চায়। একই সঙ্গে তারা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে চায়। এর মাধ্যমে তারা যুদ্ধাপরাধীদের বিচার বানচালের চেষ্টা চালাচ্ছে। আলোচনা থেকে দেশে সব ধরনের নৈরাজ্য ও বিশৃঙ্খলা বন্ধের আহ্বান জানান তাঁরা।সভাপতির বক্তব্যে গোলাম মওলা নকশাবন্দী বলেন, ‘কোনো ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অধিকার কারও নেই। তাই যেসব ব্লগার নিজেদের ‘নাস্তিক’ দাবি করে আল্লাহ ও মহানবী (সা.)-এর অবমাননা করেছেন, তাঁদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’ তিনি বলেন, ‘ইতিমধ্যে দেশে জঙ্গিবাদ শুরু হয়ে গেছে। ইসলামের নামে জঙ্গিবাদের বিভিন্ন কর্মকাণ্ড লক্ষ করা যাচ্ছে। শুরুতে তাদের প্রতিহত করতে হবে।’
ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে আহমদ শফীকে মাঠে নামানো হয়েছে তারিখ
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
২টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
মাইকে ঘোষণা দিয়ে মানুষ জড়ো করা হয়েছিল। সবার সামনে বাঘের খাঁচার দিকে হেঁটে গিয়েছিলেন এক কিশোর।
তিনি সহযোদ্ধাদের ঠিকানা বলেননি, মাথাও নোয়াননি।
ঠাকুরগাঁও শহর। ১২ নভেম্বর, ১৯৭১, শুক্রবার।
তখন বেলা গড়িয়ে দুপুরের... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?
কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন
একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?
একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।