অবশেষে গ্রেপ্তার হলেন তিনি । হ্যাঁ, আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহামুদুর রহমানকে গ্রেপ্তার করছে গোয়েন্দা পুলিশ। ১১ এপ্রিল বৃহস্পতিবার সকালে। গ্রেপ্তার হয়েছেন নিজ অফিসের কার্যালয় থেকেই। কারন, গ্রেপ্তার এড়ানোর জন্য তিনি অফিসকেই বাসা বানিয়েছিলেন। তাকে গ্রেপ্তার করা হয়েছে ২০১২ সালের ডিসেম্বরের তেজগাঁও থানায় করা একটি মামলায়। তার বীরুদ্ধে অভিযোগ, তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের বিচারক নিজামুল হকের কম্পিউটার হ্যাক করে কথিত স্কাইপি কথোকপথন আমার দেশ পত্রিকায় প্রকাশ করে দেশে অস্থিতিশীলতা তৈরিতে প্ররোচনা দিয়েছেন। একই সঙ্গে ওই মামলায় তার বিরুদ্ধে আইনশৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রকে ব্যবস্থা বিরত রাখতে প্ররোচিত করার অভিযোগও করা হয়েছে। অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের পাশাপাশি রাষ্ট্রদ্রোহের অভিযোগ ওই মামলা দায়ের করা হয়। মাহমুদুর রহমান একজন প্রকৌশলী। আগে কখনই সাংবাদিকতা করেননি। তবে কলাম লিখছেন দুই একবার। গত নির্বাচনে বিএনপি জামায়াত জোট সরকারের ভরাডুবির পর তিনি আমার দেশ পত্রিকার ব্যবস্থাপনার পাশাপাশি সম্পদনার দায়িত্বও গ্রহন করেন। আর তার পর থেকেই পত্রিকাটির পেশা দ্বারিত্ব নিয়ে প্রশ্ন উঠে। উস্কানিমূলক ও মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশের অভিযোগে তীব্রভাবে সমালোচিত হতে থাকে পত্রিকাটি। যুদ্ধাপরাধীদের বিচার শুরু হওয়ার পর থেকেই পত্রিকাটি যেন মিশন নিয়ে নামে। একের পর এক বিভ্রান্তিকর সংবাদ ছাপাতে থাকে। সম্প্রতি পবিত্র কাবা শরিফের গিলাফ ও গ্র্যান্ড মুফতির একটি ছবি প্রকাশ করা হয়। “খালিস্তান টাইমস ” এর সংবাদকে “বাংলাদেশের আলেম সমাজের মুক্তি দাবি করে কাবা শরিফের ইমামদের সমাবেশ” নামে ছাপিয়ে দিয়ে ধর্মীয় উসকানি দেওয়া হয়। পরে সামাজিক নেটওয়ার্ক ফেসবুকে এই গোঁমর ফাঁস হয়ে যায়
...........................চলবে।
৪০ হাজার ডলার গ্রহনের অভিযোগ, মাহমুদুর রহমানের আইএসআই কানেকশন! (১ম পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।