somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিরোধীদলীয় সাংসদদের সংসদ অভিমুখী যাত্রা।

০২ রা জুন, ২০১৩ বিকাল ৫:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সাংসদ সংসদে যাবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমাদের দেশে তা ঘটছে না। বিরোধী দলের সাংসদেরা সাধারণত সংসদে যোগ দেন না। শোনা যাচ্ছে, সংসদের বাজেট অধিবেশনে বিরোধী দল যোগ দিতে পারে। এর পেছনে মূলত রয়েছে বিরোধী দলের সাংসদদের সদস্যপদ বহাল রাখার চেষ্টা—এটা বললে অত্যুক্তি হবে না। কেননা একনাগাড়ে ৯০ কর্মদিবস সংসদ অধিবেশনে যোগ না দিলে সদস্যপদ চলে যায়। তাঁদের সে সময়সীমা নিকটবর্তী। সাংসদেরা নির্বাচিত হন সংসদে গিয়ে দেশের মানুষের দাবিদাওয়া ও সুবিধা-অসুবিধা তুলে ধরতে। অথচ বিরোধী দলে যাঁরা স্থান নেন, তাঁরা সেসব প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে চলছেন দীর্ঘকাল ধরে। অথচ নির্বাচিত সাংসদের সুযোগ-সুবিধা ও মর্যাদা ভোগে তাঁদের মধ্যে নেই কোনো কুণ্ঠা। সে ঐতিহ্য আমাদের জাতীয় সংসদকে অনেকটাই দুর্বল করে ফেলেছে—এটাকেও অতিশয়োক্তি বলা যাবে না। কিন্তু ভেবে বিস্মিত হতে হয় এ ধারাবাহিকতা থেকে কি তাঁরা বের হয়ে আসবেন না? অন্তত বর্তমানে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তাকে কেন্দ্র করেও তো এখনকার বিরোধী দল তাদের অবস্থান পরিবর্তন করতে পারে। প্রধানমন্ত্রী আহ্বান জানিয়েছেন সংসদে গিয়ে তাঁদের বক্তব্য পেশ করতে। তাই তাঁরা শুধু সদস্যপদ রক্ষার খাতিরে নয়, তাঁদের দাবির পক্ষে যুক্তি তুলে ধরার যতটুকু সুযোগ সংসদে পাওয়া যায় তা পূর্ণ ব্যবহার করতে পারেন। এতে তাঁদের মৌলিক অবস্থানে ভাটা পড়বে এমনটা মনে করার কারণ নেই। কেননা সংসদে যোগদান আর আন্দোলনও যুগপৎ চলতে পারে। গত কয়েক মাস আগামী নির্বাচনকালে নির্দলীয় সরকার কায়েমের জন্য বিএনপির নেতৃত্বাধীন জোট অবিরাম আন্দোলন করে যাচ্ছে। এর মধ্যে আবার প্রচলিত রাজনীতির সঙ্গে সংগতিবিহীন কতিপয় আন্দোলন পরিস্থিতিকে করেছে উত্তপ্ত। সময়ে সময়ে ঢিমেতালে চললেও মাঝেমধ্যেই আন্দোলন চাঙা হয়ে যায়। ঘটে হতাহতের ঘটনা। প্রায়ই ডাক আসে হরতাল বা অবরোধের। এতে সৃষ্টি হয় জনদুর্ভোগ। ক্ষতি হয় অর্থনীতির। গত ৫ মে হেফাজতে ইসলাম নামের একটি সংগঠন পূর্বঘোষণা দিয়েই ঢাকা অবরোধ নামে একটি কর্মসূচি পালন করে। অতঃপর তারা ঘোষণা ব্যতিরেকেই অবস্থান নেয় মতিঝিলের শাপলা চত্বরে। মনে হচ্ছিল অবস্থান থেকে সরে যাবে না তারা। তাদের প্রতি সহযোগিতা ও সহমর্মিতার হাত বাড়ান বিরোধীদলীয় জোটের পাশাপাশি শাসক মহাজোটের শরিক জাতীয় পার্টিও। সে অবরোধ ও সমাবেশ সামনে রেখে ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি মেনে নিতে ১৮-দলীয় জোটের পক্ষে বিরোধী দলের নেতা আলটিমেটাম দেন। যা-ই হোক, সরকার আইনি শক্তি প্রয়োগে হেফাজতের সমাবেশ ভেঙে দেয়। আর তখন যদি হেফাজতকে হটানো না যেত তাহলে তারা আরো বড় আকারের নাশকতা সৃষ্টি করত এতে কোন সন্দেহ নেই। এরপর অন্তত এখনকার মতো বিরোধী দলগুলোর আন্দোলন জোর হারিয়ে ফেলেছে। তবে এখন বিরোধীদলীয় জোট চাইছে সংলাপের জন্য সরকারের আহ্বান। আবার এর সঙ্গে শর্তও যুক্ত করছেন কেউ কেউ। এর জবাবে প্রধানমন্ত্রী বিরোধী দলকে সংসদে গিয়ে তাদের বক্তব্য পেশ করার আহ্বান জানিয়ে যাচ্ছেন। বিরোধী দল নির্দলীয় সরকারের অধীন ব্যতীত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে না এমনটাই বলে আসছে। জাতীয় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও সব দলের অংশগ্রহণে হোক—এটাই সবার প্রত্যাশা। এমন হলেই রাজনৈতিক অস্থিরতা অন্তত কিছুকালের জন্য হলেও কমবে। আমাদের সমস্যা তো জটিল কিছু নয়। তাহলে সমাধান হবে না কেন? মীমাংসা হয় ন্যায়নীতি ও যুক্তির ভিত্তিতে। ১৬ কোটি মানুষের ভবিষ্যৎ জাতীয় নেতাদের হাতে। জেদাজেদি করে তাঁদের চলার পথকে কণ্টকাকীর্ণ করা যথোচিত হবে না। জাতির অভিভাবক তাঁরাই। তাঁদের দূরদর্শী আর সময়োপযোগী সিদ্ধান্ত রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে সহায়ক হবে—এ প্রত্যাশা সবার। এর অন্যথা জাতিকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাওয়ার আশঙ্কাই বেশি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×