বর্তমানে চারটি সিটি কর্পোরেশন নির্বাচনের প্রচারনা চলছে। সিটি কর্পোরেশন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন। এই নির্বাচন অরাজনৈতিকভাবে পরিচালিত। প্রার্থীদের কোন রাজনৈতিক দলের প্রতীক ব্যবহারের সুযোগ নেই। যদিও প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দলের সহিত সরাসরি যুক্ত, নির্বাচন কমিশন এখানে শক্ত অবস্থান বজায় রাখছে, প্রার্থীরা নির্বাচনী আচারনবিধি লঙ্ঘন করলে সাথে সাথে তাদের নোটিশ দিয়ে সতর্ক করছে। স্থানীয় রাজনৈতিক কর্মীরা তাদের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করছে, কিন্তু সবচেয়ে বিপদজনক হচ্ছে ধর্ম ভিত্তিক দলের সমর্থকরা অসাম্প্রদায়িক চেতনার প্রার্থীকে নাস্তিক বলে জোর প্রচারনা চালাচ্ছে। প্রার্থীর কর্মসূচীর চেয়ে তার ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাস নিয়ে প্রশ্ন তুলছে যা নির্বাচনী আচরনবিধির চরম লঙ্ঘন। বিষয়টি ধর্মের অপব্যবহার হিসেবে ব্যাখ্যা করা যেতে পারে। রাজনীতিতে ধর্মের ব্যবহার কখনো প্রগতিশীল সমাজ গঠনে ভুমিকা রাখতে পারে না। আমরা যদি পাকিস্তান, আফগানিস্তান এর দিকে দৃষ্টিপাত করি তবে দেখতে পাব শিয়া–সুন্নি বিভেদ, রক্তাক্ত অধ্যায় রচিত হচ্ছে প্রতিদিন। বিচারপতি, আইনজীবী, সুশীল সমাজ কেউ সেখানে নিরাপদ নয়। তাই আসুন রাজনীতিতে ধর্মের ব্যবহার রোধ করি, আধুনিক প্রগতিমনা বাংলাদেশ গড়ে তুলি।
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।