সংসদে বিরোধী দলের প্রত্যাবর্তন অত্যন্ত ইতিবাচক। বিরোধী দলের ফিরে আসা গণতান্ত্রিক অগ্রযাত্রার পথে নতুন বাঁক। তারা সংসদে থেকে পরবর্তী সংসদের জন্যও দৃষ্টান্ত স্থাপন করতে পারতেন। সংসদে বিরোধী দলের ফিরে আসা ছাড়াও বাংলাদেশে এই প্রথম নারী স্পিকারেরও যাত্রা শুরু। সংসদ সদস্য হিসেবে তার অভিজ্ঞতা না থাকলেও তার যে মেধা ও প্রজ্ঞা রয়েছে সেটা দিয়ে এ সংকটময় সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন তিনি। বিরোধী দলের প্রত্যাবর্তনে দেশবাসীর মাঝে একটা আশার সঞ্চার হয়েছিল যে এবার বুঝি বিরোধীদল সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মাটি ও মানুষের উন্নয়নে কাজ করে যাবেন। দলীয় এজেন্ডা জনস্বার্থে তুলে ধরবেন। জনস্বার্থ নিয়ে কথা বলবেন। রাজনৈতিক ইস্যু ছাড়াও জাতীয় অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। বিরোধীদল যেগুলো নিয়ে আলোচনা করে সংসদকে প্রাণবন্ত করে তুলবেন। খোলা মন নিয়ে আলোচনা করে অনেক অমীমাংসিত বিষয়ের নিষ্পত্তি করবেন। কিন্তু সে আশায় গুঁড়েবালি। তারা দেশবাসীকে হতাশ করেছে। বরাবরের মত তারা এবারও প্রতিবাদের ভাষা হিসেবে ওয়াকআউট-বয়কটের দিকেই গেলেন। তারা আবারো প্রমাণ করলেন যে আসলে তারা বেতন ভাতা এবং সদস্যপদ রক্ষার জন্যই সংসদে যোগ দিয়েছিলেন। কারন আর সাত দিন অনুপস্থিত থাকলে তাদের সদস্যপদ বাতিল হয়ে যেতো। তাছাড়া বিরোধী দলের ওয়াকআউট করার মতো কোনো ঘটনা ঘটেনি। কেননা, তাদের বক্তব্য দিতে বাধা দেওয়া হয়নি। মাইকও বন্ধ করা হয়নি। তাহলে বিরোধীদলের এমন অসৌজন্যমূলক আচরনে আমরা কি আশা করতে পারি?
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।