somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভেজাল মুক্ত খাদ্যে এ সরকারের অবদান।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

খাদ্যে ভেজাল ও রাসায়নিক মিশ্রণ মানব দেহের জন্য ভয়াবহ সমস্যা। এ অবস্থা চলতে থাকলে বিকলাঙ্গ প্রজন্ম তৈরী হতে খুব বেশি সময় লাগবে না। খাদ্যে ভেজালকারীরা খুনির চেয়েও ভয়ংকর! ওরা প্রজন্ম-বিধ্বংসী। দেশে খাদ্যে ভেজাল মারাত্মক রূপ নিয়েছে। খাদ্যে ভেজাল নিয়ে গোটা জাতি আজ আতঙ্কিত। খাদ্যে ভেজালের কারণে দেশে সংক্রামক রোগের প্রাদুর্ভাব বেড়েছে। ফলমূল থেকে শাক-সবজি, মাছ কোনটাই এখন আর নিরাপদ নেই। এ জাতীয় প্রতিটি খাদ্যে মেশান হচ্ছে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক বিভিন্ন রাসায়নিক পদার্থ। বেপরোয়া হয়ে উঠেছে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। অধিক মুনাফার আশায় তারা গোটা জাতিকে বিষ খাওয়াচ্ছে। খাদ্যদ্রব্যে ফরমালিন স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। এর মধ্যে সরকার রাজধানী সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের ছোট বড় বেশির ভাগ হাট বাজার গুলোকে ফরমালিন মুক্ত ঘোষণা করেছেন এবং সরকারের উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠন করেছেন যা সার্বক্ষণিক মনিটরিং করছেন। দেশের সব বাজার গুলোকে ফরমালিন মুক্ত ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নিরাপদ খাদ্য আইন-২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিচ্ছেন যেমনঃ
(১) কোন ব্যক্তি খাদ্যদ্রব্যে মানবস্বাস্থ্যের জন্য মারাত্মকভাবে ক্ষতিকর বা জীবনহানিকর কোন রাসায়নিক বা খাদ্যদ্রব্যকে রঞ্জিত ও স্বাদগন্ধযুক্ত করার জন্য বিষাক্ত দ্রব্য ব্যবহার বা বিক্রয় করলে সে ব্যক্তি প্রথমবারের মতো অনুর্ধ সাত বছর কারাদণ্ড বা ১০ লাখ টাকা জরিমানা। এই অপরাধ পুনরায় সংঘটনের জন্য ১৪ বছর কারাদণ্ড বা মৃত্যুদণ্ড বা ২০ লাখ টাকা জরিমানা।
(২) ভেজাল খাদ্য প্রস্তুতকারীকে অনূর্ধ্ব সাত বছর কারাদণ্ড বা অনুধিক পাঁচ লাখ টাকা জরিমানা একই অপরাধ পুনরায় সংঘটনের জন্য ১৪ বছর কারাদণ্ড বা অনধিক ১০ লাখ টাকা জরিমানা বিধান থাকছে। মেয়াদ উত্তীর্ণ কোন খাদ্যদ্রব্য বিক্রয় করলে অনধিক পাঁচ বছর কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা ।
(৩) কোন খাদ্য সরবরাহকালে বিক্রেতা বা হোটেল রেস্তোরাঁ-ভোজনস্থলে পরিবেশন-সেবা প্রদানকারী দায়িত্বহীনতা, অবহেলা বা অসতর্কতার কারণে খাদ্য-গ্রহীতার স্বাস্থ্যহানি ঘটার অপরাধে অনুর্ধ পাঁচ বছর কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা। একই অপরাধ পুনরায় সংঘটিত করলে সে ক্ষেত্রে এর দ্বিগুণ শাস্তির বিধান থাকছে।
(৪) রোগাক্রান্ত বা মৃত পশু-পাখির মাংস বা খাবার অনুপযোগী মাছ-মাংস দিয়ে খাদ্যদ্রব্য প্রস্তুত, বিক্রি, বা বিক্রির প্রস্তাব করলে সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড বা তিন লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান থাকছে।
উপরোক্ত আইনগুলো যদি আমরা সঠিকভাবে সবাই মেনে চলি তাহলে ভয়াবহ এ সমস্যা থেকে অবশ্যই উত্তরণ হওয়া সম্ভব। আর এর জন্য আমাদের সবাইকে একটু সচেতন হতে হবে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×