somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অশুভ শক্তি দমনে বর্তমান সরকারের সাফল্য।

০৬ ই জুন, ২০১৩ বিকাল ৩:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২০০৯ সালের জানুয়ারিতে ক্ষমতা নেওয়ার অব্যবহিত পর পিলখানা ট্র্যাজেডি সত্ত্বেও শেখ হাসিনার সরকার দ্রুত পরিস্থিতি সামাল দিতে পেরেছিল। সেদিন পিলখানায় সেনা অভিযান চালালে আরও বেশি রক্তপাত হতো। পরবর্তী সময়ে জঙ্গিবিরোধী সফল অভিযান, নতুন শিক্ষানীতি প্রণয়ন, কৃষি, বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিসহ সরকারের বিভিন্ন পদক্ষেপ দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে। বিশ্বব্যাপী মন্দা সত্ত্বেও তিন বছর ধরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ শতাংশের ওপরে রাখাও সরকারের সাফল্য হিসেবে বিবেচিত। ২০১২ সাল জুড়েই উচ্চ শিক্ষাঙ্গন উত্তপ্ত ছিল, উপাচার্যবিরোধী আন্দোলনে অচল হয়ে পড়ে জাহাঙ্গীর নগর, বুয়েট, রুয়েট ও ইসলামী বিশ্ববিদ্যালয়। থেমে থেমে আন্দোলন হয়েছে জগন্নাথ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে। সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় এ সকল শিক্ষা প্রতিষ্ঠান এখন শান্ত এবং সাধারণ ছাত্ছাত্রী নিশ্চিন্তে পড়াশুনা করতে পারছে। ২০১২ সালে অর্থনীতিতে বাংলাদেশের অগ্রযাত্রার কথা স্বীকার করেছে আন্তর্জাতিক গণমাধ্যম ও গবেষণা সংস্থাগুলো। ইকোনমিস্ট, ওয়াল স্ট্রিট জার্নাল, খালিজ টাইমস-এর মতো পত্রিকাগুলো বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যকে বিস্ময়কর হিসেবে অভিহিত করেছে; দেশের ভেতরে এবং বাইরের বিশ্লেষকেরাও মনে করেন, রাজনৈতিক ঝগড়া-বিবাদটা একটু কম হলে অর্থনৈতিক অগ্রগতি আরও গতিশীল হতো; সেক্ষেত্রে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের মধ্য আয়ের দেশ হওয়া অসম্ভব নয়। সামনে বর্তমান সরকারের কর্মকাণ্ড মূল্যায়ন করে জনগণ যদি সঠিক সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই দেশের চেহারা পাল্টে যাবে। মানুষের প্রত্যাশা পূরণ হবে। বর্তমান সরকারের সময়ে যখন যে ঘটনাই ঘটেছে তখনই ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্নীতি দমন কমিশন তদন্তের প্রয়োজনে অভিযোগ প্রমাণ হওয়ার আগেই মন্ত্রী, এমপি এবং মন্ত্রী মর্যাদার উপদেষ্টাদের ডেকে জিজ্ঞাসাবাদ করেছে। এখানে সরকার কোন হস্তক্ষেপ করছে না। এসব ঘটনায় অভিযুক্তদের অভিযোগ প্রমাণের আগেই তদন্ত সংস্থা তলব করছে, জিজ্ঞাসাবাদ করছে। জঙ্গি দমনে সরকার সফল। অতীতে জঙ্গি তৎপরতার জন্য বাংলাদেশের দুর্নাম ছিল। দেশ-বিদেশে বাংলাদেশ পরিচিত ছিল সন্ত্রাস ও জঙ্গিবাদের দেশ হিসেবে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। এটি মহাজোট সরকারের একটি বড় ধরনের সাফল্য। হাসিনা সরকার এক অসমসাহসী যুদ্ধে নেমেছে। হেফাজতিরা যে ভয়াবহ ধ্বংসযজ্ঞ শুরু করেছিল, তা দমন করতে অন্য কোনো দেশ হলে পুলিশের গুলিতে রক্তের বন্যা বইত। কিন্তু মতিঝিল অভ্যুত্থান দমনে পুলিশ, র্যা ব ও বিজিবি যে প্রিসিশন, সংযম এবং রক্তপাত এড়ানোর কাজে দক্ষতা দেখিয়েছে, তৃতীয় বিশ্বের কোনো দেশে তার তুলনা বিরল। এ জন্য তাদের বিপুলভাবে প্রশংসিত হওয়া উচিত। প্রশংসিত হওয়া উচিত সরকারেরও। বিএনপি ধর্মীয় ফ্যাসিবাদের অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতায় যেতে চায়। আর জামায়াতিরা চায় হেফাজতিদের মুখোশ ধারণ করে ধ্বংসাত্মক তৎপরতা দ্বারা ৭১-এর যুদ্ধাপরাধীদের বিচার বানচাল এবং গণতান্ত্রিক সরকারের পতন ঘটিয়ে দেশে তালেবানি ধরনের মধ্যযুগীয় শাসন কায়েম করতে। বিএনপি ও জামায়াতের এই দুই ইচ্ছার মিলনে এবং হেফাজতের সহযোগিতায় ৫মের অভ্যুত্থানের পরিকল্পনাটি তৈরি করা হয়েছিল। গণতান্ত্রিক সরকার এই অভ্যুত্থান ব্যর্থ করে দিয়ে প্রমাণ করল, গণতন্ত্র শুধু মেষশাবক নয়, তারও সিংহের দাঁত রয়েছে। জাতি আপাতত পঁচাত্তরের মতো আরেকটি বিপর্যয় থেকে রক্ষা পেয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাজধানীর পিলখানার বিডিআর হেড কোয়ার্টারে তথাকথিত বিদ্রোহের ঘটনা সংঘটিত করে দেশকে অরাজক ও অস্থিতিশীল করার প্রচেষ্টা নিয়েছিল স্বার্থান্বেষী মহল। এই হৃদয়বিদারক ঘটনাকে পুজি করে দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার অপচেষ্টা হয়েছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকার অত্যন্ত বিচক্ষণতার সাথে এই ভয়ংকর পরিস্থিতি থেকে দেশকে রক্ষা করেছে। ২০১২ সালের ১৮ ডিসেম্বর বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সমাবেশের দিনে সকালে পরিস্থিতিকে ঘোলাটে করার অপ-উদ্দেশ্য নিয়ে আকস্মিকভাবে বিএনপি বোমাবাজির প্রচেষ্টায় নামে। কিন্তু আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তা বানচাল হয়। কিছু ক্ষেত্রে সরকারের সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাই হবে আগামী এক বছরে সরকারের জন্য চ্যালেঞ্জ। অতীতের ভুল শুধরে সীমাবদ্ধতা কাটিয়ে উঠে সরকার জনগণের মন জয় করতে পারবে, সরকারের প্রতি মানুষের এই আস্থাও আছে।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×