বাংলাদেশের পোশাক খাতের রপ্তানী সুবিধা বাতিল করতে বিরোধী দল যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করেছে। উদ্দেশ্য বৈদেশিক মুদ্রা অর্জনকারী এই খাত ব্যর্থ হলে দেশের অর্থনীতি পঙ্গু হয়ে যাবে। এই সুযোগে বিরোধীদল ক্ষমতার মসনদে বসতে পারবে। যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা হারালে বাংলাদেশের কি ধরনের সম্ভাব্য সমস্যা হতে পারে তা আমরা একটু দেখে নিতে পারি। রপ্তানী বাণিজ্য বিপর্যয়ের মুখে পড়বে। যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত প্রভাবিত করবে ইউরোপীয় ইউনিয়নকে আর বাংলাদেশ সম্পর্কে বিশ্বে খারাপ ইঙ্গিত বহন করবে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যের জেনারালাইজড সিস্টেম অব প্রিফারেন্স বা জিএসপি সুবিধা থাকবে কি না সে সিদ্ধান্ত হবে এ মাসেই। যুক্তরাষ্ট্রের সিনেট কমিটিতে জিএসপি শুনানি শেষে এ তথ্য জানানো হয়েছে। গত বৃহস্পতিবার সিনেট কমটির চেয়ারম্যান ডেমোক্র্যাট দলের সিনেটর রবার্ট মেনদেজ বাংলাদেশী পণ্যের জিএসপি সুবিধা বাতিলের জন্য তার যুক্তি তুলে ধরেন। তিনি মনে করেন, এ ব্যবস্থা নেওয়া হলে তা হবে বাংলাদেশের জন্য একটি সিগন্যাল। তখন শ্রমিক অধিকার সুরক্ষা হবে এবং কর্ম পরিবেশ নিশ্চিত করতে ব্যবস্থা নিবে। চলতি মাসের শেষদিকে জানা যাবে যুক্তরাষ্ট্র সরকারের সিদ্ধান্ত। শুনানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত আকরামুল কাদির উপস্থিত ছিলেন। এর আগে আরও চারদফা শুনানি হয়েছে। তখন তারা চেয়েছিল প্রচলিত জিএসপি সুবিধা বহাল রেখে মার্কিন যুক্তরাষ্ট্র যেন তৈরি পোশাকেও জিএসপি সুবিধা পায়। এপ্রিলে রানা প্লাজা ধসে পাঁচটি পোশাক কারখানায় এক হাজারের বেশি শ্রমিক নিহত হওয়ায় পরিস্থিতি পাল্টে যায়। তাই সর্বশেষ শুনানিতে ট্রেড ইউনিয়ন, শ্রমিক অধিকার, শ্রমিক নিরাপত্তা গুরুত্ব পেয়েছে। ১৯৭৬ সাল থেকে বাংলাদেশ জিএসপি সুবিধা পেয়ে আসছে। বাংলাদেশের ৯৭ ভাগ পন্য এই সুবিধা পেলেও তৈরি পোশাকে এই সুবিধা নেই। যুক্তরাষ্ট্র থেকে রপ্তানী আয়ের মাত্র শতকরা ০.৫৪ ভাগ আসে জিএসপি সুবিধা থেকে যার পরিমান গত বছরে ছিল ২৬ মিলিয়ন মার্কিন ডলার। আর মোট রপ্তানী আয় ছিল ৪.৯১ মিলিয়ন মার্কিন ডলার। এই অবস্থা অনুকূলে আনতে শেষ দিন পর্যন্ত সরকারকে সচেষ্ট থাকতে হবে। তবেই রক্ষা পাবে আমাদের বাণিজ্য, অর্থনীতি। দেশ এগিয়ে যাবে ভিশন ২১ এর দিকে।
জি এস পি সুবিধা বাতিলে বি এন পি’র প্রচারনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোষ্ট

আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন
বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন
কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?
ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন
১৩৩১৩ তম দিন শেষে
আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।