somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে বিএনপি প্রমান করল তারা আলোচনা চায় না।

০৯ ই জুন, ২০১৩ বিকাল ৫:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বিএনপি মুলতবি প্রস্তাব প্রত্যাহার করে জাতিকে বুঝিয়ে দিয়েছে তারা আলোচনা চায় না। তারা যদি দেশের ভালো চাইত তাহলে সংসদে গিয়ে তত্ত্বাবধায়ক নিয়ে আলোচনা করত। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতার পরিবর্তন হবে এটাই স্বাভাবিক। বিএনপি ভেবেছিল, আওয়ামীলীগ আলোচনায় রাজি হবে না। কিন্তু আওয়ামীলীগ আলোচনায় রাজি হওয়ার পর তারা প্রস্তাব প্রত্যাহার করে নেয়। যেখানে মাননীয় প্রধানমন্ত্রী আলোচনার জন্য প্রস্তাব দিলেন পক্ষান্তরে বিরোধীদলীয় নেত্রী সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিলেন। বিরোধীদলীয় নেত্রী কি ঠিক কাজটি করলেন? উপরন্ত তিনি প্রধানমন্ত্রীকে বললেন তিনি নাকি পালাবার পথ পাবেন না। বিরোধীদলীয় নেত্রী ঢাকাবাসীকে হেফাজতিদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেও কেউ সাড়া দেয়নি। তিনি হেফাজতিদের দিয়ে সরকার ফেলে দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিলেন। যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করতেই ষড়যন্ত্র হচ্ছে। আর এর প্রধান ইন্দন দাতা বিএনপি। তবে এ বিচার পৃথিবীর বহু দেশেই হচ্ছে। এটা বিরোধীদলীয় নেত্রী বন্ধ করতে পারবেন না। যুদ্ধাপরাধীদের বিচার করা আওয়ামীলীগের নির্বাচনী ওয়াদা। আর এ ওয়াদা পুরনে আওয়ামীলীগ যথেষ্ট সোচ্চার। যেকোন মূল্যে এ ওয়াদা বর্তমান সরকার পূরণ করবে এ আশা দেশবাসীর। দেশে একটি শ্রেণী আছে, যাদের ক্ষমতায় যাওয়ার খায়েশ আছে। কিন্তু জনগণের কাছে যাওয়ার সাহস নেই। ভোটে দাঁড়ানোর ক্ষমতা নেই। সাংবিধানিক পদ্ধতি তাদের ভালো লাগে না। তারা চায় যেকোনোভাবে দেশে অস্বাভাবিক পরিবেশ সৃষ্টি করে অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসতে। বাজেট রাজস্ব আদায়ের ওপর নির্ভরশীল। বিদেশি সাহায্য নির্ভর বাজেট আমরা আর দেখতে চাইনা। আমরা চাই বাংলাদেশ আত্মমর্যাদা নিয়ে মাথা উচু করে দাঁড়াবে। দেশীয় অর্থে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ এবং এ বছরের বাজেটে পদ্মা সেতু নির্মাণে অর্থ বরাদ্দ রাখায় বর্তমান সরকার অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য। তাই বিএনপিকে বলতে ইচ্ছা করছে অযথা তালবাহানা না করে দেশের স্বার্থে, জনগণের স্বার্থে সংসদে আসুন, আলোচনা করুন। আলোচনা ব্যতিরিকে কোন সমস্যারই সমাধানই সম্ভব না। আরো বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

Click This Link
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

১৩৩১৩ তম দিন শেষে

লিখেছেন সুব্রত দত্ত, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৪৮


আজ জীবনের ১৩৩১৩ তম দিন পার করলাম। কর্মব্যস্ত এক দিন ছিল কিন্তু তবুও তা ভালো লাগার ছিল। হতাশা সেভাবে গ্রাস করেনি। কিছু বিষয়ে মন খারাপ করার মতো কারণ থাকলেও মনটা... ...বাকিটুকু পড়ুন

×