somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ওয়াজ মাহফিলে সাঈদী সাহেব বার বার বলতেন শহীদ হয়ে যাবেন।

১১ ই জুন, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

-----------------------------------------------------------------------------------
কথিত বিশিষ্ট আলেম, আলেমকুল শিরোমনি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী রাজাকারদের শিরোমণি তথা ১৯৭১ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষদের খুন, পাক বাহিনীর নিকট ধরিয়ে দেয়া, নারী ধর্ষন, পাক বাহিনীর নিকট বাঙ্গালি নারীদের যৌনদাসী হিসাবে সরবরাহ, ধর্মের দোহাই দিয়ে পাড়ের হাট বন্দরের হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি লুট করেছেন ও নিজে মাথায় বহন করেছেন। দোকান লুটপাট, লুটের মাল বিক্রিসহ নানা অপকর্মে লিপ্ত ছিলেন। এই মহান কর্মবীর একসময় গর্ব করতেন তিনি বলেশ্বর নদীর পাড়ের বধ্যভূমিতে ৫০০ জন মুক্তিকামী (তার ভাষায় বেইমান, কাফের) মানুষকে জবাই করে হত্যা করেছেন। দেশের জন্যে করা মহান এই দেশপ্রেমিকের এসব মহান কর্মের তথ্য প্রমান আছে বৈকি। যুদ্ধাপরাধ আদালতে এসব তথ্য প্রমান উপস্থাপিত হবে সময়মতো। তারপরও সাঈদী আমাদের মহান নেতা দাবি করেন। আমার ভাইয়ের বুকের রক্তে স্বাধীন এই দেশে নির্বাচিত সাবেক সাংসদ। পবিত্র সংসদ তার পদভারে ধন্য। তার মুখ নিসৃত মধু বয়ানে সংসদকক্ষ এবং জনগনের নির্বাচিত সাংসদগণ আনন্দিত হয়েছেন। এমনকি স্বাধীন বাংলাদেশে মন্ত্রিত্বের খুব কাছাকাছি চলে গিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধুর সময়ে একবার গ্রেফতার হয়েছিলেন তিনি। এখন তিনি জেলখানায় বসে তার উত্তরসূরিদের দিক নির্দেশনা দিচ্ছেন। আর তাই তার উত্তরসূরিরা দেশে ধ্বংসাত্মক কার্যকলাপ চালাতে মরিয়া হয়ে উঠেছে। তিনি আরও বলছেন তিনি নির্দোষ। তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ নিকৃষ্টতম মিথ্যাচার। তিনি জেলে যাওয়ার পূর্বে বলতেন তিনি মৃত্যুকে ভয় পান না, ইসলামের প্রয়োজনে, বাংলাদেশের প্রয়োজনে, দেশের স্বার্থে শহীদ হওয়ার জন্য প্রস্তুত। কিন্তু যখন তার এহেন কৃতকর্মের জন্য ফাঁসির আদেশ হল তখনই শুরু হয়ে গেল জ্বালাও, পোড়াও, ভাংচুর, বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড। আজ স্বাধীনতার ৪২ বছর পর আমার ভাইয়ের মতো শহীদদের আত্মাকে আমরা যারা ধারন করে আছি , প্রতি মূহুর্তে রক্তক্ষরণ নিয়ে বেঁচে আছি তাদের প্রতি বিনীত অনুরোধ আসুন, অন্তত এই মহান ব্যক্তিদের বিচারের ক্ষেত্রে আমরা একজোট হয়ে দাড়াই। কলঙ্ক মুক্ত করি জাতিকে।

http://omarbangla.com/?p=10530&preview=1
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×