somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সন্ত্রাস বিরোধী বিল (সংশোধনী) পাস

১৬ ই জুন, ২০১৩ বিকাল ৪:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সন্ত্রাস বিরোধী (সংশোধনী) বিল ২০১৩ পাস হয় ১১ জুন ২০১৩ তারিখে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা যায়, ২০০৯ সালের ২৪ ফেব্রুয়ারি সন্ত্রাস দমন আইন ২০০৯ পাস হয়। তবে আইনটি পাশের পর বলা হয়, এটি যুগোপযোগী নয়। পাশাপাশি বিশ্বজুড়ে সন্ত্রাসী কর্মকাণ্ডের ধরণও দ্রুত বদলে যেতে থাকে। এ কারনে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে আন্তরাষ্ট্রীয় সংস্থা এশিয়া প্যাসিফিক গ্রুপ (এ পি জি) এবং ফিন্যান্সিয়াল এ্যাকশন টাস্কফোর্সের (এফ এ টি এফ) মানদণ্ড অনুসরণ করতে সন্ত্রাস বিরোধী আইন সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। এর পর গত বছর এক দফা আইনটি সংশোধন করা হয়। কিন্তু তার পরও আরো কিছু বিষয় অন্তর্ভুক্ত করার জন্য আন্তর্জাতিক মহল থেকে অনুরোধ আসে। এসব বিষয় যুক্ত করতেই সরকার আইনটির সংশোধনের জন্য উদ্যোগ নেয়। স্বরাষ্ট্র মন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর বিলটি পাশের জন্য উত্থাপন করলে তা কণ্ঠ ভোটে পাশ হয়। বিরোধীদলের সদস্যরা অংশ গ্রহণ করায় বিলটি পাশ হতে ১ ঘণ্টারও বেশি সময় লাগে। বিলটি পাশের আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির একজন সদস্য বলেন, কোন সন্ত্রাসী ব্যক্তি বা সংগঠন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড করলে সাক্ষ্য আইনে যা কিছুই থাকুক না কেন, এ সংক্রান্ত তথ্যগুলো প্রমান হিসাবে আদালতে উপস্থাপন করা যাবে। বাংলাদেশ ছাড়া বিভিন্ন রাষ্ট্রের মধ্যে চুক্তি নয় এমন আনুষ্ঠানিক আন্তর্জাতিক সনদ (কনভেনশন) এই প্রথম আইন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া আল-কায়েদার সম্পদ বাজেয়াপ্ত, অস্ত্র বিক্রি ও ভ্রমনে নিষেধাজ্ঞা এবং জঙ্গিবাদে অর্থায়নে নিষেধাজ্ঞার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নেওয়া দুটি প্রস্তাবও আইনে পরিণত হল। তাই এটিকে আন্তর্জাতিক আইন হিসাবে অভিহিত করা যায়। এ আইনের ধারা ২ অনুসারে সন্ত্রাসী কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে ম্যানুয়াল/ইলেক্ট্রনিক/ডিজিটাল কিংবা যে ভাবেই লেনদেন করা হোক না কেন, তা এ আইনের আওতায় আসবে। অর্থের উৎস দেশ/বিদেশ যে কোন স্থান থেকে হতে পারে। এক্ষেত্রে নগত টাকা পাঠানোর বিষয়টি প্রমানিত হতে হবে তা নয়। চেক, মানি অর্ডার, পে অর্ডার, ডি ডি, টি টি, ক্রেডিট কার্ড এমনকি ই-মেইল বার্তায় প্রমান পাওয়া গেলে তা এই আইনের আওতায় অর্থ পাচারের অভিযোগে সাক্ষ্য হিসেবে আমলে নেয়া হবে। এছাড়া সন্দেহজনক যে কোন লেনদেন এ আইনের আওতায় আসবে।
এই আইনের ২১ ধারায় বলা হয়েছে কোন সন্ত্রাসী ব্যক্তি, সত্ত্বা বা সংগঠনের ফেসবুক, স্কাইপ, টুইটার বা ইন্টারনেটের যে কোন মাধ্যমের অপরাধ সংশ্লিষ্ট আলাপ-আলোচনা ও কথাবার্তা অথবা অপরাধ সংশ্লিষ্ট স্থির ও ভিডিও চিত্র অপরাধের আলামত হিসাবে আইন প্রয়োগকারী সংস্থা আদালতে উপস্থাপন করতে পারবে। প্রস্তাবিত আইনের ৪০ ধারায় বলা হয়েছে, এই আইনের অধিনে কোন অপরাধ সংঘটিত হলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা তাৎক্ষনিক ভাবে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেটকে অবহিত করে মামলা করে তদন্ত করতে পারবে। এই আইনের ১৫ ধারায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক যে কোন ব্যাংক হিসাব যাচাই করে দেখতে পারবে। সন্ত্রাসী কাজের সংজ্ঞায় বলা হয়েছে যদি কোন ব্যক্তিসত্ত্বা বা সংগঠন বা বিদেশি নাগরিক বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, জননিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য জন সাধারনের কোন অংশের মধ্যে আতংক সৃষ্টির মাধ্যমে সরকার, ব্যক্তি বা সত্ত্বাকে কোন কাজ করতে বা কাজ করা থেকে বিরত রাখে তবে তা সন্ত্রাসী কাজ। এ উদ্দেশ্যে কোন ব্যক্তিকে হত্যা, গুরুতর আহত, আটক বা অপহরণ করলে তা সন্ত্রাসী কাজ সংঘটনের অপরাধ হিসাবে গণ্য হবে। ২০ ধারায় বলা হয়েছে, ১৮ ধারা অনুযায়ী কোন সংগঠন নিষিদ্ধ হলে, সরকার সেই সংগঠনের কার্যালয় বন্ধ করে দিতে পারবে। জব্দ করতে পারবে তাদের ব্যাংক হিসাব। সংগঠনের সদস্যদের দেশ ত্যাগে বিধি নিষেধ আরোপ করতে পারবে। নিষিদ্ধ সংগঠনের পক্ষে বা সমর্থনে কোন বিবৃতি, প্রচারণা, প্রকাশনা বা বক্তৃতা দেয়া যাবে না। সম্পদ অবৈধভাবে অর্জিত প্রমানিত হলে সরকার তা বাজেয়াপ্ত করতে পারবে। যদি কোন ব্যক্তি বা বিদেশী নাগরিক এ ধারার অধীনে কোন অপরাধ করেন, তবে তিনি সর্বোচ্চ মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হবেন। দেশবাসী আশা করেন এই আইনের মাধ্যমে দেশের শান্তি শৃঙ্খলা, নিরাপত্তা নিশ্চিত হবে।

২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রসঙ্গ - এআই

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:১৭



আদু ভাইয়ের গল্প জানেন না ব্লগে এমন কেউ কি আছেন? ইদানিং অনেক আদু ভাই মার্কা লোকজন দেখছি যারা নকল করেন, অন্যের লেখা দেখে কপি করেন, ফুটপাতের বই কপি করা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলিগের একটা জিনিস আমার ভালো লাগে।

লিখেছেন তানভির জুমার, ১৩ ই নভেম্বর, ২০২৬ সকাল ৮:৩৩




লীগের একটা গুণ দেখে আমার অনেস্টলি হিংসা হয়। ওরা শত্রুর সাথে কোন দয়ামায়ার রাজনীতিতে বিশ্বাসী না। অস্তিত্বের প্রশ্নে নিয়মতান্ত্রিকতা আর সুশীলতা দেখাতে গেলে যে টিকে থাকা সম্ভব না,... ...বাকিটুকু পড়ুন

সাময়িক পোষ্ট

লিখেছেন রাজীব নুর, ১৩ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩



আসসালামু আলাইকুম।
আশা করি সক্কলে ভালো আছেন। আজ শুক্রবার, ২৮শে কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ। ইংরেজি তারিখ ১৩ই নভেম্বর। আজ গ্রেট লেখক হুমায়ূন আহমেদের জন্মদিন। আর কিছুদিন পর শীত এসে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী বেশিরভাগ সময় নিজেদের আবেগ দিয়ে পক্ষ বিপক্ষে অবস্থান নেয়।

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:২৪


সম্প্রতি অনন্ত জলিলের ঋণখেলাপি হওয়া নিয়ে বেশ আলোচনা হচ্ছে। আলোচনায় দেখা যাচ্ছে, একটি পক্ষ অনন্ত জলিলের পক্ষে অবস্থান নিচ্ছে, আরেকটি পক্ষ বিপক্ষে। তবে লক্ষণীয় বিষয় হলো, দুই পক্ষের কেউই অনন্ত... ...বাকিটুকু পড়ুন

কত নিয়েছ, কত দেবে, কবে যাবে?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৩ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০


দফা তো একটাই- কত নিয়েছ, কত দেবে, কবে যাবে! শেখ হাসিনাকে ঘিরে বদলে যাচ্ছে কি রাজনৈতিক সমীকরণ?

ছয় দফা ঘোষণার পর ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপের পূর্ব পাকিস্তান প্রধান... ...বাকিটুকু পড়ুন

×