মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ ও সরাসরি নির্দেশনায় রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য তৈরি হচ্ছে
অত্যাধুনিক ১৫তলা ভবন।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের জন্য রাজধানীর মোহাম্মদপুরের গজনবী রোডে অত্যাধুনিক ১৫তলা ভবন তৈরি করছে সরকার। বহুতল এ ভবনটিতে আবাসিক ও বাণিজ্যিক উভয় সুবিধাই থাকবে। ভবনের আবাসিক অংশ তৈরির পর মুক্তিযোদ্ধাদের মধ্যে স্থায়ীভাবে ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হবে। বাণিজ্যিক ভবনটির সমস্ত আয় মুক্তিযুদ্ধে জীবনদানকারী শহীদদের পরিবার ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে সহ বিভিন্ন কার্যক্রমে ব্যয় করা হবে। ভবনটিতে বরাদ্দ পেতে তৈরির স্থানে পূর্ব থেকেই বসবাসকারী ৩২ জন মুক্তিযোদ্ধাকে অগ্রাধিকার দেয়া হবে। যাদেরকে সরকার কর্তৃক বর্তমানে অন্যত্র বাড়ী ভাড়া করে রাখার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে অগ্রাধিকার দেয়া হবে। তারপর যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাইপূর্বক ফ্লাট বরাদ্দ দেয়া হবে। মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যগণ বরাদ্দ প্রাপ্তির পর আজীবন নিজে বসবাস করে বা ভাড়া প্রদান করে প্রাপ্ত অর্থ দিয়ে যাতে জীবন জীবিকা নির্বাহ করতে পারেন সে লক্ষ্যে ফ্ল্যাট বরাদ্দ প্রদান করা হবে। প্রধানমন্ত্রীর একান্ত আগ্রহ ও নির্দেশক্রমে শহীদ ও যুদ্ধাহত পরিবারের সদস্যদের সহায়তা করা, মুক্তিযোদ্ধাদের জীবন যাত্রার মানোন্নয়ন, মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা, সাময়িকসহ স্থায়ী আবাসন তথা মুক্তিযোদ্ধাদের এ ভবন বরাদ্দের মাধ্যমে আরও অধিকতর কল্যাণমূলক কাজের লক্ষ্যেই এ ভবনটি তৈরি করা হচ্ছে। ভবনটির সামনে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত ভাস্কর্য তৈরি করা হচ্ছে। দেশ ও জাতির স্বাধীনতা আনয়নে জীবন দানকারী ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের নিশ্চিন্ত জীবন জীবিকা পরিচালনা ও স্থায়ী আবাসনের ব্যবস্থা করে দিতেই মাননীয় প্রধানমন্ত্রীর আগ্রহ ও সরাসরি নির্দেশনায় এ ভবনটি তৈরি করা হচ্ছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

