somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জনাব আদিলুর রহমান শুভ্র মানবাধিকার কর্মী না মানবাধিকার-ব্যবসায়ী!

১৪ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জনাব আদিলুর রহমান শুভ্র মানবাধিকার কর্মী না মানবাধিকার-ব্যবসায়ী!

রাষ্ট্রের দায়িত্ব ন্যায়বিচার ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। সম্পদের অপর্যাপ্ততার কারণে বাংলাদেশের মতো দরিদ্র দেশসহ অনেক উন্নত দেশেও জনগণের জানমালের তাৎক্ষণিক শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা সবসময় সম্ভব হয় না। রাষ্ট্রে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা যতটা দুরূহ, ন্যায়বিচার নিশ্চিত করা ততটা নয়। ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জনগণের প্রতিনিধি ও রাষ্ট্রের পরিচালকদের কার্যকর ব্যবস্থা গ্রহণে আন্তরিকতা ও সদিচ্ছা থাকা অপরিহার্য। ন্যায়বিচার নিশ্চিতের মাধ্যমে অনেক ক্ষেত্রে জনগণের নিরাপত্তার বিধানও সহজ হয়ে যায়। কিন্তু যে রাষ্ট্রে রক্ষকরা ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হন সে রাষ্ট্রে ন্যায়বিচারের আশা করা অরণ্যে রোদনের নামান্তর। বাংলাদেশ নামের রাষ্ট্রটিও তেমনি একটি রাষ্ট্র যেখানে রক্ষকরা প্রায় সবসময় ভক্ষকের ভূমিকা পালন করে এসেছে। নব্বইয়ের পর থেকে বাংলাদেশে ৪টি নির্বাচিত সরকার ও ১টি অনির্বাচিত সরকার ক্ষমতায় ছিল। এর মধ্যে সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে ২০০১-০৬ সালের বিএনপি-জামায়াত জোট সরকারের সময়। জনাব আদিলুর রহমান ওই সরকারের ডেপুটি এ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োজিত ছিলেন। ন্যায়বিচার নিশ্চিত করার শপথ নিয়েই তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এ পদ গ্রহণ করেছিলেন। কিন্তু ন্যায়বিচার ও মানবাধিকার রক্ষায় জনাব আদিলুর আদৌ আন্তরিক ছিলেন কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে! গত সরকারের সময় ডেপুটি এ্যাটর্নি জেনারেল হিসেবে মানবাধিকার রক্ষায় আদিলুর রহমান শুভ্রর ভূমিকা প্রশ্নসাপেক্ষ সে সময় বিএনপি-জামায়াতের তত্ত্বাবধানে গজিয়ে ওঠা জেএমবি,হরকত-উল জিহাদের বোমা হামলায় শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী ও নির্বাচিত প্রতিনিধিসহ ১৩৭ জন মৃত্যুবরণ করেন। আহত হন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রীসহ ১ হাজার ৪৫৮ জন। মানবাধিকার কর্মীর তকমা গায়ে লাগিয়ে একের পর এক তথ্যবিকৃতির মাধ্যমে মানুষের পারসেপশন পরিবর্তনের অসৎ চেষ্টা চালিয়ে গেছেন। বস্তুতপক্ষে বিএনপি-জামায়াত সরকারের একটি গুরুত্বপূর্ণ পদে থেকে মানবাধিকার লঙ্ঘনের সহায়ক শক্তি হিসেবে কাজ করছিল আদিলুর রহমান। তিনি মানবাধিকার নিয়ে কাজ করার নৈতিক অধিকার হারিয়েছেন। যাঁরা মানবাধিকারকে প্রফেশন হিসেবে গ্রহণ করে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার চেষ্টা করেন তাঁদের ‘মানবাধিকারকর্মী’ না বলে “মানবাধিকার ব্যবসায়ী” হিসেবে চিহ্নিত করা উচিত।

০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×